February 13, 2026, 12:56 am
শিরোনামঃ
ঝিনাইদহ-৩ আসনে বিএনপি প্রার্থীকে পরাজিত করে জামায়াত প্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান বিজয়ী শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ; গণনা শেষে আসছে ফলাফল কিছু ত্রুটি-বিচ্যুতি হলেও সামগ্রিকভাবে নির্বাচন সুন্দর হয়েছে : জামায়াত ভোটগ্রহণ সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফলাফল অবশ্যই মেনে নেবো : তারেক রহমান জামায়াত ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে অগ্রাধিকার দেবে : ডা. শফিকুর রহমান ভোট এবার এতোটা উৎসবমুখর হবে কেউ ভাবেনি : বিএনপি মহাসচিব খুলনা-১ আসনে এগিয়ে জামায়াত মনোনীত প্রার্থী কৃষ্ণ নন্দী সিরাজগঞ্জে প্রকাশ্যে ভোট দেওয়ায় যুবকের এক বছরের জেল   ময়মনসিংহ-১১ আসন : ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরছিলেন ৫ তরুণ ; ভিডিও ভাইরাল ব্রাহ্মণবাড়িয়া-২ আসন ; জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ব্যারিস্টার রুমিন ফারহানা
এইমাত্রপাওয়াঃ

দলীয় প্রতীক ছাড়াই স্থানীয় সরকার নির্বাচনে বাধা নেই : স্থানীয় সরকারমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দলীয় প্রতীক ছাড়াই স্থানীয় সরকার নির্বাচনে বাধা নেই। যদিও স্থানীয় সরকার সিটি করপোরেশন, উপজেলা পৌরসভা ইউনিয়ন পরিষদ আইনে দলীয় প্রতীকে নির্বাচন করার কথা বলা হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, দলীয় প্রতীক ছাড়া উপজেলা নির্বাচন হলে আইনের কোনো ব্যত্যয় হবে না। উপজেলা নির্বাচন দলীয় প্রতীকেও হতে পারে, আবার দলীয় প্রতীক ছাড়াও হতে পারে। কোনো দল যদি কাউকে দলীয় মনোনয়ন দিয়ে প্রতীক দেয় সেখানে নির্বাচন দলীয় প্রতীকে হবে। আবার কেউ স্বতন্ত্র নির্বাচন করতে চাইলে তাতেও কোনো বাধা নেই।

তিনি বলেন, আওয়ামী লীগ যদি মনে করে সেখানে দলীয়ভাবে মনোনয়ন দিয়ে দেবে, তাহলে সেই সিদ্ধান্ত নিতে পারে। আবার দল যদি মনে করে, না আমরা এভাবে দলীয় মনোনয়ন কাউকে দেব না, আবার কোথাও কোথাও দেব, কোথাও কোথাও দেব না—দল থেকে সেই সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আছে।’

স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ ইব্রাহীম গতকাল বলেন, আইন সংশোধনের নির্দেশনা তারা পাননি। তাছাড়া প্রতীক ছাড়া নির্বাচন করতে কোনো বাধাও নেই মর্মে তিনি মতামত ব্যক্ত করেন। তবে তিনি বলেন, আইন মন্ত্রণালয় যদি মনে করে আইন সংশোধন ছাড়া প্রতীক বাদে নির্বাচন সম্ভব নয়, সেক্ষেত্রে স্থানীয় সরকার বিভাগ উদ্যোগ নেবে।

সরকারের দায়িত্বশীল সূত্র জানায়, আইন মন্ত্রণালয় আইনের খুঁটিনাটি বিষয় পর্যালোচনা করছে। এদিকে আওয়ামী লীগ স্থানীয় সরকার নির্বাচনে প্রতীকে নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছে। তবে তারা প্রার্থী মনোনয়ন দেবে কি না, এখনো তা পরিষ্কার নয়। আইন জারি রেখে সেটিকে উপেক্ষা করা দলীয় সরকারের পক্ষে কতটা সমীচীন—সে নিয়ে প্রশ্ন উঠছে। অনেকে বলেছেন, সরকার চাইলে আইন সংশোধন করেই দলীয় প্রতীক ছাড়া স্থানীয় সরকারের নির্বাচন করা উচিত। তা না হলে, সরকারের বিরুদ্ধে এমন অভিযোগ উঠতে পারে সরকার নিজেই আইন করে নিজেই মানছে না।

২০১৮ সালে আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচনে অংশ নেয় এবং এ জন্য এই আইন সংশোধন করে আলীয় দলীয় প্রতীক বরাদ্দের বিষয়টি রাখে। যদিও সে সময় মন্ত্রিসভার সদস্যদের অনেকে এই সিদ্ধান্তের বিরোধিতা করেছিল। অবশ্য কিছু ক্ষেত্রে দলীয় প্রতীক বরাদ্দ দিয়ে স্থানীয় সরকারের নির্বাচনে সুযোগ দেওয়া হয়েছিল প্রার্থীদের আবার কিছু জায়গায় উন্মুক্ত রাখা হয়েছিল। এ নিয়ে সরকারের ভেতরেই প্রশ্ন উঠেছিল।

এ দিকে দলীয় প্রতীক নিয়ে নির্বাচনি মাঠে ক্ষমতাসীন আওয়ামী লীগের মধ্যে বড় ধরনের মতভেদ তৈরি হয়। অনেক ক্ষেত্রেই স্থানীয় সরকারের নির্বাচনগুলোতে দলীয় প্রতীক পাওয়া প্রার্থীদের বিরুদ্ধে স্থানীয় এমপিদের প্রত্যক্ষ অবস্থান দলের মধ্যে দুটি ধারার সৃষ্টি করে ফেলে। শুধু স্থানীয় কোন্দলেই বিষয়টি থেমে থাকেনি। একই দলের মধ্যে বহিষ্কার পালটা বহিষ্কারের পাশাপাশি সংঘাত-সংঘর্ষ হতে দেখা যায়। এ ছাড়া দলীয় মনোনয়ন প্রত্যাশায় অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগও ওঠে অনেক ক্ষেত্রে। এ রকম বাস্তবতায় এবার ৫ম বারের মতো ক্ষমতায় এসে আওয়ামী লীগ দলীয় প্রতীকে স্থানীয় সরকারের নির্বাচন না করার পক্ষে সিদ্ধান্ত গ্রহণ করেছে।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page