November 21, 2026, 11:55 am
শিরোনামঃ
খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকা নিয়ে বিতর্কের অবসান ঘটাতে দল-মতের ঊর্ধ্বে উঠে নির্মোহভাবে যাচাই-বাছাই করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। তিনি স্পষ্ট করে বলেছেন, মুক্তিযুদ্ধের ইতিহাসে তারা কোনো মিথ্যা বা কলঙ্ক রাখতে চান না।

বুধবার (৭ অক্টোবর) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে মুক্তিযুদ্ধে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের প্রকৃত তালিকা প্রণয়নের কৌশল ও করণীয় নির্ধারণে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী জানান, সরকার গঠনের পর বিএনপির নির্বাচনি ইশতেহার অনুযায়ী মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। তবে প্রকৃত মুক্তিযোদ্ধাদের সঙ্গে হাজার হাজার অমুক্তিযোদ্ধা যুক্ত হওয়ায় এবং শহীদ ও বীরাঙ্গনাদের তালিকা নিয়ে বিভিন্ন মহলে বিতর্ক তৈরি হওয়ায় মন্ত্রণালয় এখন এসব বিষয় নিয়ে নির্মোহভাবে কাজ করছে।

অমুক্তিযোদ্ধা বাদ দেওয়ার বিষয়ে তিনি বলেন, অমুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত ব্যক্তিদের বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে ৫৫ বছর পর নতুন করে মুক্তিযোদ্ধা হিসেবে আবেদন নেওয়ার সুযোগ আর নেই এবং ৭ অক্টোবরের পর আর কোনো নতুন আবেদন নেওয়া হবে না বলেও জানান তিনি। ইতিমধ্যে যারা আবেদন করেছেন, জামুকার নীতিমালা অনুযায়ী কমিটি, তদন্ত ও সাক্ষাৎকারের মাধ্যমে তাদের চুলচেরা যাচাই-বাছাই করা হবে এবং সত্যিকারে কেউ বাদ পড়ে থাকলে কেবল তাদেরই তালিকাভুক্ত করা হবে।

অতীতে মুক্তিযোদ্ধা বানানোর যে সংস্কৃতি বা ‘ফ্যাক্টরি’ তৈরি হয়েছিল, তা আর হতে দেওয়া হবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে একটি নির্ভুল ইতিহাসের দিকে যাওয়ার চেষ্টা চলছে। তবে কাজটি বড় হওয়ায় নির্ভুল তালিকা প্রকাশ করতে ঠিক কতদিন সময় লাগবে, সে বিষয়ে তিনি এখনই নির্দিষ্ট করে কিছু বলেননি। বর্তমানে দেশে মুক্তিযোদ্ধার সংখ্যা দুই লাখ তিন হাজারের কিছু বেশি রয়েছে বলে জানান তিনি।

আজকের বাংলা তারিখ

  • ২১শে নভেম্বর, ২০২৬
  • ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১০ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page