August 2, 2026, 6:31 pm
শিরোনামঃ
তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী সরকারের সমালোচনা অপরাধ নয় ; রাষ্ট্রের বিরুদ্ধে বক্তব্য দেওয়া অপরাধ : তথ্যমন্ত্রী দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্ত পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সুযোগ নেই বললেই চলে : জোট মহাসচিব ঘরে বসে ফসলের রোগ শনাক্ত করবে মডেশ চাকমার উদ্ভাবিত ‘ক্রপস ডক্টর’  ব্রাহ্মণবাড়িয়ায় মাদকাসক্ত দুই ছেলেকে পুলিশে দিলেন মা রাঙামাটিতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত যশোরে অস্ত্র ও পোশাকসহ তিন ভুয়া বিজিবি সদস্য গ্রেপ্তার গোপন তৎপরতায় সিআইএ-মোসাদ ; মোজতবা খামেনিকে খুঁজছে ইসরায়েল  ইরানে আপাতত হামলা স্থগিতের ঘোষণা দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

দাউদকান্দিতে ইয়াবাসহ ছেলেকে পুলিশে দিলেন মা নিজেই

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দাউদকান্দিতে ইয়াবাসহ মুন্না মিয়া (৩৪) নামের এক মাদক বিক্রেতাকে পুলিশে ধরিয়ে দিলেন মা কুলসুম আক্তার৷ মুন্নাকে আটক করার বিষয়টি নিশ্চিত করেন, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর ভূঞা৷

রবিবার (৬ আগস্ট) দুপুরে উপজেলার দৌলতপুর ইউনিয়নের কেতুন্দি গ্রাম থেকে ৩ পিস ইয়াবাসহ মুন্না মিয়াকে আটক করে দাউদকান্দি মডেল থানা পুলিশ। তিনি ওই গ্রামের মৃত আব্দুল রাজ্জাক মিয়ার ছেলে।

স্থানীয় ওয়ার্ড মেম্বার লিটন মিয়াজীসহ এলাকাবাসী জানায়, মুন্না মিয়া নারায়ণগঞ্জে বসবাস করতো, বছর খানেক হয় এলাকায় এসে মাদক সেবন ও বিক্রির সাথে জড়িয়ে পড়ে। তার কারণে এলাকার যুবসমাজ নিয়ে চিন্তিত, তাই আমরা সামাজিকভাবে কয়েকবার বসে তাকে সতর্ক করেছি। কিন্তু কোনো কাজে আসেনি। রবিবার তার মা কুলসুম আক্তার ৯৯৯-এ পুলিশকে ফোন করে তাকে ধরিয়ে দিয়েছে।

মুন্না মিয়ার মা কুলসুম আক্তারের বরাত দিয়ে পুলিশ জানায়, মুন্না ইয়াবা-ফেনসিডিল সেবন করে তার মাকে প্রায় সময় মারধর করত। আজ সে ঘরে ইয়াবা সেবন করার প্রস্তুতি নিলে তার মা নিজে ৯৯৯-এ ফোন করে পুলিশে খবর দেয়।

দাউদকান্দি মডেল থানার এসআই আশরাফ হোসেন জানান, ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে যাই। স্থানীয় লোকজনের উপস্থিতে ৩ পিস ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জামসহ মুন্নাকে আটক করা হয়।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page