August 16, 2026, 10:38 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ১০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি আটক ঝিনাইদহের মহেশপুরে ৫০ গ্রাম গাঁজা ও ৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক ২০-২৫ আগস্টের মধ্যে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষকদের অবসরের টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানালেন মির্জা ফখরুল নতুন পে-স্কেলের প্রস্তাব চূড়ান্ত ; যাচ্ছে মন্ত্রিসভায় ভারত-বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের শেকড় গভীরভাবে পরস্পরের সঙ্গে জড়িত : ভারতের হাইকমিশনার যশোরে ইয়াবাসহ ৪জন আটক রাঙ্গামাটিতে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে ১৩ জন আহত গাজীপুরে কিস্তির টাকা নিয়ে বিরোধের জেরে মেয়ের জামাইকে পিটিয়ে হত্যার অভিযোগ
এইমাত্রপাওয়াঃ

দাওয়াত সম্পর্কে কোরআনের আয়াত ও হাদীসে রসুল (সঃ) এর বাংলা অর্থ

“তুমি তোমার প্রতিপালকের দিকে ডাক দাও।” (সূরা ঃ কাসাস ঃ আয়াত ঃ ৮৭)
“তুমি তোমার প্রতিপালকের পথের দিকে সুকৌশলে ও সদুপদেশের মাধ্যমে আহবান কর।” (সূরা ঃ নাহল ঃ আয়াত ঃ ১২৫)
“তোমরা সৎকাজ ও মহান আল­াহভীতির ব্যাপারে পরস্পর সাহায্য কর।” (সূরা ঃ মায়িদা ঃ আয়াত ঃ ২)
“তোমাদের ভিতরে এমন একটি দল অবশ্যই থাকতে হবে যারা কল্যাণের দিকে ডাকতে থাকবে।” (সূরা ঃ আলে ইমরান ঃ আয়াত ঃ ১০৪)

১. হযরত আবু মাসউদ উকবা ইবনে আমর আল-আনসারী বাদরী রাদিয়াল­াহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন- রসুলুল­াহ সাল­াল­াহু আলাইহি ওয়া সাল­াম বলেছেন, যে লোক কোন ভালোর পথ দেখায় সে ঠিক ততটা বিনিময় পায় যতটা বিনিময় ঐ কাজ সম্পাদনকারী নিজে পায়। (মুসলিম শরীফ)
২. হযরত আবূ আব্বাস সাহল ইবনে সাদ সাঈদী রাদিয়াল­াহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন- রসুলুল­াহ সাল­াল­াহু আলাইহি ওয়া সাল­াম খায়বার যুদ্ধের দিন বলেন, আমি নিশ্চয়ই আগামীদিন এই পতাকা এমন এক ব্যক্তিকে দিব যার হাতে মহান আল­াহ বিজয় দিবেন। যে ব্যক্তি মহান আল­াহ তা’আলা ও তাঁর রসূল সাল­াল­াহু আলাইহি ওয়া সাল­াম-কে ভালবাসে এবং মহান আল­াহ তা’আলা ও তাঁর রসূল সাল­াল­াহু আলাইহি ওয়া সাল­ামও তাকে ভালবাসেন। লোকেরা রাতভর চিন্তাভাবনা ও আলাপ আলোচনা করতে লাগল যে, কাকে এই পতাকা দেয়া হবে। সকাল বেলা তাঁরা সকলেই রসুলুল­াহ সাল­াল­াহু আলাইহি ওয়া সাল­াম এর নিকট সেই পতাকা পাওয়ার আশায় আসলেন। তিনি বললেন- আলী ইব্নে আবু তালিব কোথায়? বলো হলো, ইয়ারাসুলুল­াহ সাল­াল­াহু আলাইহি ওয়া সাল­াম! তিনি চোখের রোগে ভুগছেন। রসুলুল­াহ সাল­াল­াহু আলাইহি ওয়া সাল­াম বললেন, তাঁর কাছে লোক পাঠাও। তারপর তাকে আনা হল। রাসুলুল­াহ সাল­াল­াহু আলাইহি ওয়া সাল­াম তার চোখে থুথু দিলেন এবং তার জন্য দু’আ করলেন। তিনি এতে এমন আরোগ্য লাভ করলেন যেন কোন রোগই তার ছিল না। হযরত আলী রাদিয়াল­াহু আনহু বললেন, ইয়া রসুলুল­াহ সাল­াল­াহু আলাইহি ওয়া সাল­াম! দুশমনেরা আমাদের মত মুসলমান না হওয়া পর্যন্ত আমি কি তাদের সাথে লড়াই করব? রসুলুল­াহ সাল­াল­াহু আলাইহি ওয়া সাল­াম বললেন, তুমি তাদের স্থানে না পৌঁছা পর্যন্ত অগ্রসর হতে থাকবে। তারপর তাদেরকে ইসলামের দিকে দাওয়াত দিবে এবং মহান আল­াহ তা’আলার হক আদায় করার ব্যাপারে তাদের করণীয় কাজ জানিয়ে দিবে। মহান আল­াহ তা’আলার কসম! তোমার মাধ্যমে মহান আল­াহ তা’আলার কোন একজন লোককে হিদায়াত দিলে সেটা তোমার জন্য মহা মূল্যবান লাল উটের চেয়ে ভাল। (বোখারী ও মুসলিম শরীফ)
৩. হযরত আবূ হুরায়রা রাদিয়াল­াহু আনহু হতে বর্ণিত,  রাসুলুল­াহ সাল­াল­াহু আলাইহি ওয়া সাল­াম বলেছেন- যে লোক সঠিক পথের দিকে ডাক দেয় তার জন্য এ পথের অনুসারীদের বিনিময়ের সমান বিনিময় হবে। এতে তাদের বিনিময় কিছুমাত্রও কম হবে না । আর যে লোক ভ্রান্ত পথের দিকে ডাকে তার উক্ত পথের অনুসারীদের গোনাহের সমান গোনাহ হবে। এতে তাদের গোনাহ কিছুমাত্র কম হবে না। (মুসলিম শরীফ)
৪. হযরত আনাস রাদিয়াল­াহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন- আসলাম বংশের জনৈক যুবক বলল, ইয়া রাসুলুল­াহ সাল­াল­াহু আলাইহি ওয়া সাল­াম! আমি জিহাদ করতে চাই, কিন্তু প্রস্তুতি নিবার মত আমার কিছুই নেই। তিনি বললেন, তুমি অমুক লোকের নিকট যাও। যে যুদ্ধের প্রস্তুতি নিয়ে অসুস্থ হয়ে পড়েছে। যুবকটি তাঁর কাছে গিয়ে বলল, রাসুলুল­াহ সাল­াল­াহু আলাইহি ওয়া সাল­াম তোমাকে সালাম দিয়েছেন এবং বলেছেন যে, তুমি যা কিছু মাল ছামান প্রস্তুত করেছ তা আমাকে দিয়ে দাও। সে ব্যক্তি বলল, হে অমুক মহিলা একে আমার সব কিছু মাল ছামান দিয়ে দাও এবং কোন কিছু রেখে দিও না। মহান আল­াহর কসম! তোমরা তার কোন কিছু রেখে না দিলে এতে মহান আল­াহ তা’আলা তোমার জন্য বরকত দিবেন। (মুসলিম শরীফ)

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page