November 6, 2026, 1:20 am
শিরোনামঃ
যশোরে বনফুলে ভোক্তা অধিকারের অভিযানে লাখ টাকা জরিমানা যশোরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত ;  চালক আহত বেনাপোল ইমিগ্রেশন থেকে যুবলীগ নেতা হিমাংশু পাল আটক যশোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা নারীর মৃত্যু এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে : রাষ্ট্রপতি মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা দেখছে না ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পরোয়ানা ছাড়া সাংবাদিক গ্রেপ্তার নয় বিষয়টি বিবেচনায় আছে : তথ্য প্রতিমন্ত্রী সুনামগঞ্জে তরুণ-তরুণীর প্রেম ও বিয়ের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ১৫ জন আহত মুন্সিগঞ্জে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

আল্লাহর প্রতি ঈমান সম্পর্কে কোরআনের আয়াত ও হাদীসে রসুল (সঃ) এর বাংলা অর্থ

এটি মুত্তাকীদের জন্য পথ প্রদর্শনকারী। যারা অদৃশ্য বিষয়ের ওপর বিশ্বাস স্থাপন করে এবং নামায প্রতিষ্ঠা করে, আর আমি আদেরকে যে সম্পদ বা উপজীবিকা দান করেছি তা থেকে কল্যাণের পথে ব্যয় করে। যারা বিশ্বাস স্থাপন করেছে সেসব বিষয়ের ওপর, যা আপনার প্রতি অবতীর্ণ করা হয়েছে এবং আপনার পূর্বে যা অবতীর্ণ করা হয়েছে। আর আখেরাতকে যারা নিশ্চিত বিশ্বাস করে। তারাই নিজেদের পালনকর্তার পক্ষ থেকে সুপথ প্রাপ্ত। আর তারাই যথার্থ সফলকাম। (সূরা বাকারা ঃ আয়াত ২-৪)
মহান আল্লাহ তা’আলা বলেন- যারা আন্তরিকভাবে অঙ্গীকার করে যে, মহান আল্লাহ আমাদের রব এবং তারা এ কথার উপর অবিচল থাকে,  তাদের কাছে ফেরেশতা নাযিল হয়ে বলতে থাকে ভয় করো না । দুশ্চিন্তা করো না । আর সেই বেহেশ্তের সু-খবর গ্রহণ কর, যা ওয়াদা তোমাদের কাছে করা হয়েছে। আমরা এই দুনিয়ার জীবনেও তোমাদের বন্ধু এবং পরকালেও। সেখানে (বেহেশ্তে) তোমাদের মন যা আশা-আকাঙ্খা করবে এবং যা কিছু চাইবে তা সবই পাবে। এসব সেই মহান আল্লাহর তরফ হতে মেহমানদারী হিসেবে পাবে যিনি অত্যন্ত ক্ষমাশীল ও দয়ালু। (সূরা ঃ হা-মীম সাজদাহ ঃ আয়াত ঃ ৩০-৩২)
মহান আল্লাহ তা’আলা আরো বলেন- যারা বলে মহান আল্লাহ আমাদের রব এবং তারা এ কথার উপর অবিচল থাকে, তাদের কোন ভয় নেই এবং তারা দুশ্চিন্তাও করবে না। তারাই ইহকালে যে কাজ করেছিল তার পরিণামে পরকালে বেহেশ্তবাসী হয়ে চিরকাল সেখানে থাকবে। (সুরা ঃ আহ্কাফ ঃ আয়াত ঃ ১৩-১৪

১. হযরত ইব্নে উমার রাদিয়াল­াহু আনহু হতে বর্ণিত। রাসুলুল­াহ সাল­াল­াহু আলাইহি ওয়া সাল্ল­াম বলেন, পাঁচটি বস্তুর ওপর ইসলামের ভিত্তি স্থাপিত। ১। এ কথায় সাক্ষ্য দেয়া যে, মহান আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই এবং মুহাম্মদ সাল­াল­াহু আলাইহি ওয়া সাল­াম তাঁর বান্দা ও রাসূল, ২। নামায কায়েম করা, ৩। যাকাত আদায় করা, ৪। বাইতুল­াহ হজ্জ করা, ৫। রমযানের রোযা রাখা। (বোখারী ও মুসলিম শরীফ)
২. হযরত সুফিয়ান ইবনে আবদুল­াহ রাদিয়াল­াহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন- আমি বললাম ঃ ইয়া রাসুলুল্ল­াহ! আপনি আমাকে ইসলামের ব্যাপারে এমন কথা বলে দিন, যেন আপনি ব্যতীত অন্য কাউকে আর সে বিষয়ে জিজ্ঞাসা করতে না হয়। তিনি বললেন, বল! আমি মহান আল্লাহর প্রতি ঈমান এনেছি। তারপর এর উপর অবিচল থাক। (মুসলিম শরীফ)

 

আজকের বাংলা তারিখ

  • ৬ই নভেম্বর, ২০২৬
  • ২২শে কার্তিক, ১৪৩৩
  • ২৫শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page