March 31, 2026, 4:54 pm
শিরোনামঃ
পদোন্নতি বঞ্চিত ১ হাজার ৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না : তথ্যমন্ত্রী হাজার কোটি টাকার প্রকল্পে দেশ কী পাবে সেটি দেখতে দেশবাসী তাকিয়ে আছে : পানিসম্পদ মন্ত্রী ক্রীড়া খাতের উন্নয়নে চীনের বড় বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা চায় বাংলাদেশ সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার নারায়ণগঞ্জে সালিশের বিরোধে প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা খারাগ দ্বীপে সৈন্য পাঠানো ট্রাম্পের হাতে আর ফিরে যাওয়ার সিদ্ধান্ত আমাদের হাতে : ইরানের ভাইস প্রেসিডেন্ট চীনের কাছাকাছি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করলো জাপান ইরান যুদ্ধের লক্ষ্য অর্ধেকেরও বেশি অর্জিত হয়েছে : নেতানিয়াহু ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন
এইমাত্রপাওয়াঃ

দাঙ্গাকারীদের প্রতি কোনো করুণা দেখানো হবে না : আইআরজিসি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি বলেছে, দেশে সাম্প্রতিক দাঙ্গা- সহিংসতায় অংশ নেয়া লোকজনের প্রতি কোনো রকম করুণা দেখানো হবে না। সহিংসতা ঠেকানোর ক্ষেত্রে দেশের বিচার বিভাগ যে শক্ত ভূমিকা রেখেছে তারও প্রশংসা করেছে আইআরজিসি।

ইরানের এই এলিট ফোর্স গতকাল (সোমবার) এক বিবৃতিতে বলেছে, যেসব সন্ত্রাসী, দাঙ্গাকারী ও খুনী দেশের শত্রুদের হয়ে কাজ করেছে তাদের জন্য কোনো ক্ষমা নেই। এছাড়া, বিচার বিভাগের কর্মকর্তারা চার দাঙ্গাকারীকে মৃত্যুদণ্ডাদেশ দেয়ায় আইআরজিসি সন্তুষ্টি প্রকাশ করেছে। এই চার দাঙ্গাকারী ইহুদিবাদী ইসরাইলের এজেন্ট হিসেবে কাজ করছিল।
আইআরজিসি বলেছে, ইসরাইলের পক্ষে গুপ্তচর হিসেবে কাজ করা ব্যক্তিদের বিষয়ে বিচার বিভাগের স্পর্শকাতরতা দেখে প্রমাণ হয় যে, বিচার বিভাগের কর্মকর্তারা দেশের নাগরিকদের জীবন রক্ষার ক্ষেত্রে অনেক বেশি আন্তরিক। বিবৃতিতে আইআরজিসি আরো বলেছে, দেশের আইন-শৃঙ্খলা এবং সামাজিক নিরাপত্তা যদি কেউ বিঘ্নিত করতে চায় তবে নিরাপত্তা, গোয়েন্দা বিভাগ, পুলিশ এবং বাসিজ বাহিনী তা মোকাবেলা করতে  কোনো রকম দ্বিধা করবে না। দেশের সম্পদ নষ্ট এবং জনগণের জীবন হুমকির মুখে ফেলার যেকোনো হীন প্রচেষ্টা বরদাশত করা হবে না বলে সুস্পষ্ট করে জানিয়েছে আইআরজিসি।
সম্প্রতি মাহসা আমিনি নামে এক কুর্দি তরুণী আপত্তিকরভাবে হিজাব পরার কারণে ইরানের নৈতিকতা পুলিশের হাতে আটক হ্ওয়ার পর অসুস্থ হয়ে হাসপাতালে মারা গেলে বিদেশি মদদপুষ্ট সহিংসতা সৃষ্টিকারীরা আন্দোলনের নামে রাষ্ট্রীয় ও ব্যক্তি মালিকানাধীন বহু সম্পদের ক্ষয়ক্ষতি করেছে। এছাড়া, এসব সহিংসতায় ২০০ মতো মানুষ মারা গেছে।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page