September 17, 2026, 1:16 pm
শিরোনামঃ
গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল রাশিয়ার জ্বালানি-প্রতিরক্ষা খাতে কঠোর নিষেধাজ্ঞা বিল পাস যুক্তরাষ্ট্রের কংগ্রেসে পরাজয় ঢাকতে হলিউডি সিনেমার মতো গল্প তৈরি করে যুক্তরাষ্ট্র : আইআরজিসি  যশোরে এজলাস কক্ষ থেকে মামলার নথি চুরির দায়ে আইনজীবী আটক
এইমাত্রপাওয়াঃ

দিনাজপুরের পার্বতীপুরে ট্রেন দেখতে গিয়ে কাটা পড়ে দাদি ও নাতনির মর্মান্তিক মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দিনাজপুরের পার্বতীপুরে ঢাকাগামী আন্তঃনগর দ্রুতযান ট্রেনে কাটা পড়ে দাদি ও নাতনির মৃত্যু হয়েছে। শনিবার (১৯ আগস্ট) বেলা ১১টার দিকে পার্বতীপুর রেলওয়ে জংশনের অদূরে পুরাতন বাজার এলাকার ৩৮১ নম্বর ব্রীজে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চিরিরবন্দর উপজেলার নশরতপুর ইউনিয়নের রানীবন্দর মহিলা কলেজ পাড়ার আব্দুল মজিদ ওরফে বাবুর স্ত্রী মর্জিনা বেগম (৬০) ও নাতনি সাথী (৭)। সাথি শফিয়ার রহমানের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মর্জিনা বেগম সপরিবারে একটি বিয়ের অনুষ্ঠানে পার্বতীপুর পুরাতন বাজার এলাকায় বেড়াতে আসেন। শনিবার সকালে নাতনি সাথীসহ পরিবারের কয়েকজনকে সঙ্গে নিয়ে ট্রেন দেখতে গিয়ে রেললাইন দিয়ে হাঁটছিলেন। এ সময় দিনাজপুর থেকে ঢাকাগামী আন্তঃনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেন চলে আসে। ট্রেনটি ব্রিজের কাছে আসতেই অন্যরা নদীতে লাফ দেয়। এ সময় ট্রেনের ধাক্কায় দাদি ও নাতনির মৃত্যু হয়।

ওই ট্রেনের লোকো মাস্টার সাইদুল ইসলাম জানান, রেলওয়ে ব্রীজের উপরে কয়েকজন পার হচ্ছে বিষয়টি প্রত্যক্ষ করে দ্রুততম সময়ের মধ্যেই ব্রেক করা হয়। কিন্তু তার আগেই কাটা পড়ে দাদি ও নাতনি।

পার্বতীপুর রেলওয়ে থানার ওসি একেএম নুরুল ইসলাম জানান, এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page