April 9, 2026, 1:12 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ৪২ দিনে কোনো ক্রসফায়ার বা গুমের ঘটনা ঘটেনি : আইনমন্ত্রী দেশের রেল নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ চলছে : রেলপথ মন্ত্রী শান্তিপূর্ণ নির্বাচন দেখাতে চাই : সিইসি নারায়ণগঞ্জের ঝুট ব্যবসার দখলের জেরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে‌ ২ জন গুলিবিদ্ধ কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়ক থেকে যুবকের ৩ টুকরো মরদেহ উদ্ধার লেবাননে ইসরাইলি হামলায় ইরানের হুঁশিয়ারি যুদ্ধবিরতিতে লেবাননকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন মাখোঁ হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজগুলোর জন্য বিকল্প নৌপথ ঘোষণা করলো ইরান
এইমাত্রপাওয়াঃ

দিনাজপুরের বড়পুকুরিয়া খনির নতুন ফেইজ থেকে কয়লা উত্তোলন শুরু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া কয়লা খনির নতুন ১৩০৫ নম্বর ফেইজ থেকে নির্ধারিত সময়ের ১০ দিন আগেই কয়লা উত্তোলন শুরু হয়েছে।

দিনাজপুর বড় পুকুরিয়া কয়লা খনির মহা ব্যবস্থাপক খান মোঃ জাফর সাদিক গতকাল শনিবার মধ্যে রাতে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল শনিবার  রাত ১২ টা থেকে পরীক্ষামূলক ভাবে কয়লা উত্তোলন শুরু হয়।

বড়পুকুরিয়া খনির সূত্রটি জানায়, উত্তোলন যোগ্য কয়লা খনিটির উৎপাদনশীল ১৪১৪ কোল ফেইজের মজুদ শেষ হওয়ায় গত বছর ৩০ নভেম্বর কয়লা উত্তোলন বন্ধ হয়ে যায়। সেই সময় কয়লা খনি কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন, নতুন কয়লা ফেইজ উন্নয়ন কাজ শেষ করে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে কয়লা উত্তোলন শুরু করা যাবে। তবে যন্ত্রপাতি স্থাপন করে নির্ধারিত সময়ের ১০ দিন আগেই আবার নতুন ১৩০৫ নম্বর ফেইজ থেকে কয়লা উত্তোলন শুরু হলো।

বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির মহা-ব্যবস্থাপক  খান মো. জাফর সাদিক বলেন, বড়পুকুরিয়া কয়লা খনির ১৩০৫ ফেইজ থেকে গতকাল শনিবার মধ্যে রাতে পরীক্ষা মূলক ভাবে কয়লা উত্তোলন শুরু করা হয়েছে। নতুন ফেইজ থেকে কয়লা উত্তোলন শুরুর প্রথম সপ্তাহে পরীক্ষামূলক ভাবে দৈনিক দেড় থেকে ২ হাজার টন এবং পরবর্তীতে দৈনিক ৩ থেকে সাড়ে ৩ হাজার টন কয়লা উত্তোলন করা সম্ভব হবে।

তিনি বলেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদনে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি হিসেবে কয়লা সরবরাহের লক্ষ্যে পেট্রোবাংলা এবং বিসিএমসিএল পরিচালনা পর্ষদের দিক-নির্দেশনায় বিসিএমসিএল ও কনসোর্টিয়ামের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় শ্রমিকদের ঐকান্তিক প্রচেষ্টায় নির্ধারিত সময়ের প্রায় ১০ দিন আগেই এই নতুন ফেইজ থেকে কয়লা উত্তোলন শুরু করা সম্ভব হচ্ছে।

জাফর সাদিক আরো জানান, ১৪১৪ ফেইজের কয়লা উত্তোলন শেষে সব ইক্যুইপমেন্ট স্যালভেজ, যথাযথ ভাবে মেইনটেন্যান্স করণ এবং সব ইক্যুইপমেন্ট ১৩০৫ ফেইজে ইন্সটলেশন শেষে ৪৫ দিন পর এ ফেইজ থেকে কয়লা উত্তোলন শুরু করা হয়। এই ফেইজের কয়লা উত্তোলনের লক্ষ্য মাত্রা ৩ লক্ষ ৯৫ হাজার মেট্রিক টন। যা আগামী জুন ২০২৫ পর্যন্ত খনি থেকে কয়লা উত্তোলিত হবে বলে আশা করা যাচ্ছে। উত্তোলিত কয়লা বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে সরবরাহ করা হবে।

তিনি বলেন, যেহেতু ইরি ও বোরো চাষের মৌসুম শুরু হয়ে গেছে। ধানের জমিতে সেচ কাজের জন্য এই সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে কয়লার মজুদ ঠিক রাখতে দ্রুত সময়ের মধ্যে কয়লা উত্তোলন শুরু করা হয়েছে।

তিনি জানান, ১৩০৫ ফেইজের পূর্বে ১৪১৪ ফেজ থেকে গত ১০ ডিসেম্বর ২০২৪ তারিখে কয়লা উত্তোলন শেষ হয়। ১৪১৪ ফেজ হতে ৩ লক্ষ ৯৫ হাজার মেট্রিক টন কয়লা উত্তোলন লক্ষ্যমাত্রার বিপরীতে প্রায় ৪ লক্ষ  ৮১ হাজার মেট্রিক টন কয়লা উত্তোলন হয়েছে। যার লক্ষ্যমাত্রা অতিরিক্ত শতকরা ২২ ভাগ কয়লা বেশি উত্তোলন করা সম্ভব হয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page