September 19, 2026, 8:58 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

দিনাজপুরে অরক্ষিত রেলক্রসিংয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দিনাজপুরের পার্বতীপুরে অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে পার্বতীপুর-ফুলবাড়ী রেলপথের রসুলপুর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুড়িগ্রামের উলিপুর উপজেলার মুসলিম পাড়ার মনছের আলীর ছেলে হামিদুল ইসলাম (৪০) ও নীলফামারীর জলঢাকা কৈমারী গ্রামের অলঙ্গ রায়ের ছেলে সুশান্ত চন্দ্র রায় (৩৮)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহতরা মোটরসাইকেলযোগে দ্রুতগতিতে রেলগেট অতিক্রম করছিলেন। এ সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনটি ধাক্কা দিলে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গিয়ে পাশে ছিটকে পড়ে। এতে দুজনের মাথা ফেটে যায় ও দেহ ছিন্নভিন্ন হয়ে যায়।

পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশের পরিদর্শক একেএম নুরুল ইসলাম বলেন, সকালে দুই মোটরসাইকেল আরোহী রাজশাহীর উদ্দেশ্যে যাচ্ছিলেন। তারা রসুলপুরের অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় চিলাহাটি থেকে খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনটি তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী মারা যান। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতদের পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page