April 11, 2026, 2:35 am
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

দিনাজপুরে ইউপি চেয়ারম্যানসহ দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক দিনাজপুরের বিরামপুরে একটি হত্যা মামলায় দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৭ জুলাই) সকালে তাদের দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- দিওড় ইউনিয়নের বৈদাহার গ্রামের আশরাফ আলী মন্ডলের ছেলে আব্দুল মালেক মন্ডল (৪৫) এবং পৌরসভার সারাংগপুর এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে মাসুদুর রহমান (৫২)।

এদের মধ্যে আব্দুল মালেক মন্ডল দিওড় ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি এবং মাসুদুর রহমান পৌর যুবলীগের সদস্য।

তদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক।

পুলিশ জানায়, উপজেলার কাটলা হাইস্কুল মাঠে গত ২০২২ সালের ৫ জানুয়ারি মারপিটের ঘটনায় রশিদুল নামে এক ব্যক্তির মৃত্যু হয়। এ ঘটনায় বিরামপুর থানায় একটি হত্যা মামলা করা হয়। মামলায় ১১৩ জনের নাম উল্লেখসহ ২৫০-৩০০জনকে অজ্ঞাত আসামি করা হয়। এই মামলার সন্দেহভাজন  আসামি হিসেবে আব্দুল মালেক ও এজাহার নামীয় আসামি হিসেবে মাসুদুর রহমানকে সোমবার ভোরে আটক করা হয়েছে।

থানার ওসি মমতাজুল হক বলেন, আটক আসামিদেরকে সোমবার সকালে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page