October 4, 2026, 3:02 pm
শিরোনামঃ
ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি
এইমাত্রপাওয়াঃ

দিনাজপুরে এক বস্তা চোরাই কঙ্কাল উদ্ধার ; ৩ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার কবরস্থান থেকে কঙ্কাল চুরির অভিযোগে ৩ চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘোড়াঘাট থানার অফিসাস ইনচার্জ পরিদর্শক আসাদুজ্জামান আসাদ বলেন, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০ টায় দিনাজপুর ঘোড়াঘাট উপজেলার ঘোড়াঘাট পৌরসভার নুরজাহানপুর এলাকা থেকে সন্দেহ ভাজন ৩ জনকে আটক করে টহল পুলিশ। পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে কঙ্কাল চুরির কথা স্বীকার করে তারা।

আটক ব্যক্তিরা হলেন, গাইবান্ধার জেলার গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ গ্রামের মনছের আলী মৃধার পুত্র জহুরুল ইসলাম (৪৫), পলাশবাড়ী উপজেলার কিশামত-চেরেঙ্গা গ্রামের আনোয়ার হোসেনের পুত্র গোলাম মোস্তফা (৩২) এবং রাজশাহীর বাঘা উপজেলার খাগড়বাড়িয়া গ্রামের আবুল মিয়ার পুত্র লালন মিয়া (৪২)।

তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পৌরসভা এলাকার নুরজাহানপুর কেন্দ্রীয় কবরস্থানের পাশের একটি ঘাসের জমি থেকে এক বস্তা মৃত ব্যক্তিদের হাড় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কবরস্থান কমিটির পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।



Our Like Page