March 10, 2026, 9:48 pm
শিরোনামঃ
৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কল্যাণ রাষ্ট্র পরিকল্পনার প্রথম পদক্ষেপ ফ্যামিলি কার্ড : অর্থমন্ত্রী নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ : বাণিজ্যমন্ত্রী নিরাপদ ও সমন্বিত পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার : সড়ক পরিবহন প্রতিমন্ত্রী চুয়াডাঙ্গায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত জামায়াত নেতার মৃত্যু গোপালগঞ্জে মাদকের টাকার জন্য আইফোন ছিনিয়ে বন্ধুকে হত্যা হরমুজ প্রণালি দখলে নেওয়ার চিন্তাভাবনা করছে যুক্তরাষ্ট্র ইসরায়েলে অত্যাধুনিক ক্লাস্টার ওয়ারহেড ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি করেছে ইরান আমার অনুমোদন ছাড়া ইরানের নতুন নেতা টিকবেন না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

দিনাজপুরে ক্যান্সার প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দিনাজপুরে ক্যান্সার প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সদর উপজেলার চেরাডাঙ্গী স্কুল এন্ড কলেজে নারীদের স্তন ও জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক সেমিনারটি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ক্যান্সার রিসার্চ সেন্টারের উদ্যোগে সেমিনারে সভাপতিত্ব করেন চেরাডাঙ্গী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিসিআরসি দিনাজপুর জেলা শাখার কোষাধ্যক্ষ জামিরুল ইসলাম জুয়েল।

ক্যান্সার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন বিসিআরসি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যাপক ডাঃ মো. শফিকুর রহমান তরুণ, বিসিআরসি জেলা শাখার সভাপতি ডাঃ মো. হাফিজুল ইসলাম, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ ডাঃ শারমীন আক্তার সুমী, ব্রেইন ফাউন্ডেশনের সভাপতি ও হাসপাতালের নিউরো সার্জন বিভাগের সহকারী অধ্যাপক ডা. সারোয়ার মোর্শেদ আলম, ক্যান্সার বিশেষজ্ঞ ও কেন্দ্রীয় কমিটির সদস্য ডাঃ মো. মহিবুর রহমান নিরব, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞ ও বিভাগীয় প্রধান সমিরন কুণ্ডু প্রমুখ।

সেমিনারে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন, আমাদের দেশে নারীরা স্তন ক্যান্সার ও জরায়ু মুখে ক্যান্সারের ঝুঁকিতে রয়েছেন। নারীর মৃত্যুর অন্যতম কারণ হলো স্তন ক্যান্সার ও জরায়ু মুখে ক্যান্সার। স্বাস্থ্য বিভাগের প্রতিবেদন অনুযায়ী দেশে প্রতি বছর ১৭ হজার ৬৮৬ জন নারী জরায়ু মুখে ক্যান্সারে আক্রান্ত হয়। এর মধ্যে ১০ হাজার ৩৬২ জন মারা যায়। এছাড়া ৫ কোটির বেশি নারী জরায়ু মুখে ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে। এ থেকে পরিত্রাণ পেতে সচেতনতামূলক ব্যবস্থা গ্রহণের বিকল্প নেই। এর জন্য সরকার কিশোরীদের জরায়ু মুখে ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে টিকা কার্যক্রম শুরু করেছে। প্রত্যেক নারীকে এই ক্যান্সার প্রতিরোধক টিকা নিজ উদ্যোগে গ্রহণের আহ্বান জানানো হয়।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page