April 10, 2026, 7:09 pm
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

দিনাজপুরে গাঁজাসহ আটক মাদক প্রতিরোধ কমিটির সভানেত্রী সেলিনা পারভীন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  দিনাজপুরের বিরামপুর উপজেলা মাদক প্রতিরোধ কমিটির সাবেক সভানেত্রী সেলিনা পারভীনকে গাঁজা বিক্রির সময় হাতেনাতে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১০ অক্টোবর) দিবাগত রাতে বিরামপুর শহরের ছাগলহাটি এলাকা থেকে তাকে আটক করা হয়। শনিবার তাকে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে। ব্যতিক্রমী এ খবরে শহরময় নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। সেলিনা পারভীন (৪৬) পৌর এলাকার হাতিডুবা নয়াপাড়া মহল্লার বাসিন্দা।

জানা গেছে, সীমান্তবর্তী বিরামপুর উপজেলা সদরে মাদকের আগ্রাসন ঠেকাতে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ বিরামপুর মাদক প্রতিরোধ কমিটি নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। দীর্ঘদিন ধরে এই সংগঠনের সদস্যরা  মাদক প্রতিরোধে প্রশংসনীয় ভূমিকা পালন করেছে। ঐ কমিটির এক সময়ের সভানেত্রী ছিলেন সেলিনা পারভীন। কিন্তু পরবর্তীতে তিনি নিজেই জড়িয়ে পড়েন মাদক বিক্রির কাজে।

শুক্রবার রাতে বিরামপুর শহরের ছাগলহাটি এলাকায় গাঁজা বিক্রির সময় থানা পুলিশ তাকে ২১ পুরিয়া গাঁজা ও গাঁজা বিক্রির ৯৬০ টাকাসহ হাতেনাতে আটক করে।

অপরদিকে পুলিশের পৃথক একটি দল সীমান্তবর্তী উত্তর দাউদপুর গ্রামে অভিযান চালিয়ে ৩৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ সবুজ মিয়া (৩৫) নামে একজনকে আটক করেছে। তিনি উপজেলার পশ্চিম বৈদাহার গ্রামের তহিরুদ্দিনের ছেলে।

বিরামপুর থানার ওসি মমতাজুল হক বলেন, আটককৃত দুইজনের নামে থানায় পৃথক মামলা হয়েছে এবং শনিবার তাদেরকে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page