September 7, 2026, 12:23 pm
শিরোনামঃ
সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয় দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

দিনাজপুরে ট্রেনের ইঞ্জিন থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি রেলস্টেশন এলাকা থেকে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত (৪৫) এক নারীর মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেল ৫টায় হিলি স্টেশন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, বৃহস্পতিবার বিকেল ৫টায় হিলি স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী নীলসাগর ট্রেনের সঙ্গে পঞ্চগড় থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেসের ক্রসিংয়ের সময় পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে ঝুলন্ত অবস্থায় এক নারীর মরদেহ দেখতে পেয়ে রেলওয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

হিলি রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম জানান, নিহতের দুই পা থেতলে গেছে। ধারণা করা হচ্ছে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা গেছেন। তবে এখনো পর্যন্ত তার কোনো পরিচয় পাওয়া যায়নি।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page