September 17, 2026, 3:18 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

দিনাজপুরে বাবার হুকুমে মাদকাসক্ত ছেলেকে পিটিয়ে হত্যা করলো মামারা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দিনাজপুরে বাবার হুকুমে লাবু হোসেন লিমন (২৫) নামে এক মাদকাসক্ত ছেলেকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় নিহতের মামাদের গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৬ আগস্ট) দিনগত রাত ২টার সময় চিরিরবন্দর উপজেলার শান্তির বাজার লক্ষ্মীপুর উত্তরপাড়ায় এই ঘটনা ঘটে। লাবু হোসেন লিমন চিরিরবন্দর উপজেলার শান্তির বাজার লক্ষ্মীপুর উত্তরপাড়ার মো. শহিদুল ইসলামের ছেলে।

স্থানীদের বরাত দিয়ে চিরিরবন্দর থানা পুলিশ জানায়, লাবু হোসেন লিমন একজন মাদকাসক্ত যুবক। কিছুদিন আগে তিনি জেল থেকে ছাড়া পেয়েছেন। মাদকের টাকার জন্য প্রায়ই তিনি মা-বাবাকে মারধর, বাড়ীর জিনিসপত্র চুরি করে বিক্রি এবং বাসার জিনিসপত্র ভাঙচুর করতো। তার অত্যাচার সহ্য করতে না পেরে বাবা মো. শহিদুল ইসলাম বুধবার তার শ্যালকদের খবর দেন।

খবর পেয়ে মো. হাসমত আলী হাসু (২৬) ও মো. হায়দার আলী (৫৫) এসে ভাগিনাকে বেধে লোহার রড দিয়ে পিটিয়ে হাত-পা ভেঙ্গে ফেলেন। এক পর্যায়ে লিমনের অবস্থার অবনতি হলে অ্যাম্বুলেন্স ডেকে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় পুলিশ মো. হাসমত আলী হাসু ও মো. হায়দার আলীকে আটক করেছে। তারা উভয়ে চিরিরবন্দর উপজেলার জয়দেবপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page