April 2, 2026, 10:14 am
শিরোনামঃ
নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করে ইরান যুদ্ধে পাঠানোর দাবি ইরানের প্রেসিডেন্ট যুদ্ধবিরতি চেয়েছেন : ট্রাম্প ঝিনাইদহের মহেশপুরে স্কুলছাত্রীকে গণধর্ষনের ঘটনায় প্রধান আসামিসহ ২ জন আটক  মাগুরায় মিথ্যা চাঁদাবাজি মামলায় দুই সাংবাদিকের জামিন কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী বিএনপি নেতাকর্মীদের ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার করা হয়েছে : সংসদে আইনমন্ত্রী চলতি মাসে ঝিনাইদহ ও ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হবে : পানি সম্পদ মন্ত্রী ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী দক্ষিণ কোরিয়া পারমাণবিক হামলার হুমকিতে ইরান ভীত নয় : ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত
এইমাত্রপাওয়াঃ

দিনাজপুরে বৃদ্ধা মাকে ঘর থেকে বের করে দিল ছেলে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : শাকিলা বেগম নামের এক বৃদ্ধা মাকে ঘর থেকে বের করে দিয়েছে ছেলে ও ছেলের বউ। সাত দিন ধরে তিনি দিনাজপুরের হাকিমপুর হিলি স্থলবন্দর এলাকার সি পি মোড়ে রবিউল ইসলাম সুইটের বাসার বারান্দায় আছেন।

জানা যায়, ওই বৃদ্ধার একমাত্র ছেলে জামিল হোসেন। তিনি ঢাকায় থাকেন। তার (ছেলের) চার মেয়ে আছে, তাদের মধ্যে তিন মেয়ের বিয়ে হয়েছে।

বৃদ্ধা শাকিলা বেগম জানান, কয়েক দিন আগে তার ছেলে এবং ছেলের বউ একটি কাপড়ের ব্যাগ হাতে দিয়ে বাসে তুলে দেন। এ সময় তাকে বলেছেন- আর বাসায় ফিরো না। চোখ যেদিকে যায় সেদিকে চলে যাও। বৃদ্ধা মা ছেলের কাছে তার মোবাইল নম্বরটি চাইলে তাও দেননি। বাসে ওঠার পর গন্তব্য বলতে না পারায় চালক তাকে হিলি সি পি মোড়ে নামিয়ে দেন।

বারান্দায় আশ্রয় দেওয়া রবিউল ইসলাম বলেন, আমি সাত দিন ধরে বাসার বারান্দায় এই বৃদ্ধাকে থাকতে দেখছি। তাকে জিজ্ঞেস করলে তিনি নাম ছাড়া কিছুই বলতে পারছেন না। শুধু বলছেন, তার ছেলে এবং ছেলের বউ বাসা থেকে বের করে দিয়েছে। মাঝে মাঝে খাবার কিনে দিলে খাচ্ছেন।

তিনি বলেন, গতকাল শুক্রবার আমি তার ছবিসহ ফেসবুকে পোস্ট দিয়েছি। উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও বিষয়টি জানানো হয়েছে। তারা খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন।

হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায় গণমাধ্যমকে বলেন, আমি বৃদ্ধ মহিলার বিষয়ে জানতে পেরেছি। ইতোমধ্যে উপজেলা সমাজসেবা অফিসারকে বিষয়টি জানিয়েছি। খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page