October 2, 2026, 6:47 am
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

দিনাজপুরে ভুট্টা বোঝাই ট্রাকে আগুন দিয়েছে অবরোধকারীরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চতুর্থ দফা অবরোধের দ্বিতীয় দিনে দিনাজপুরে ভুট্টা বোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার ভোর সোয়া ৫টার দিকে শহরের উপকণ্ঠ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ সংলগ্ন আনন্দসাগর এলাকায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সাইফুল ইসলাম জানান, আনন্দসাগর মুক্তিযোদ্ধা পল্লী এলাকার বাসিন্দা গুলজার হোসেন তার একটি ট্রাক রবিবার রাতে আনন্দসাগর এলাকায় রাস্তার পাশে ভুট্টা বোঝাই করে পার্কিং করে রেখেছিলেন। সোমবার ভোর সোয়া ৫টায় অবরোধকারী দুর্বৃত্তরা ট্রাকটিতে আগুন লাগিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ, বিজিবি ও দিনাজপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় আগুনে ট্রাকটি পুড়ে গেছে। এ সময় ট্রাকটিতে কেউ অবস্থান না করায় হতাহত হয়নি।

ট্রাক চালক গুলজার হোসেন জানান, আমি মুক্তিযোদ্ধার সন্তান। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে আমি জানি না। দোষী ব্যক্তিদের বিচার চাই। সকালে ভুট্টা বোঝাই ট্রাকটি নিয়ে আমার চট্রগ্রাম চৌমহনি যাওয়ার কথা ছিলো। ভোরে রাস্তা দিয়ে যাওয়ার সময় এক ব্যক্তিরর ‘আগুন আগুন’ চিৎকারে এলাকার মানুষ ঘুম থেকে জেগে ট্রাকটিতে আগুন জ্বলতে দেখেন। এলাকার মানুষ ও ফায়ার সার্ভিসের চেষ্টা আগুন নিয়ন্ত্রনে আসে।’

দিনাজপুর পুলিশ সুপার শাহ্ ইত্তেখার আহমেদ জানান, ভোরে একটি ভুট্টা বোঝাই করা ট্রাকে অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন দিয়েছে। আমরা তদন্ত কার্যক্রম শুরু করেছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page