September 8, 2026, 11:38 am
শিরোনামঃ
অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির মৈত্রী এক্সপ্রেস চালুর বিষয়ে ভারত-বাংলাদেশ ইতিবাচক : সড়কমন্ত্রী মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সরকারি ভ্রমণ বিল নিয়ে নতুন নির্দেশনা নওগাঁয় বাড়ির সামনে স্বর্ণকারকে হত্যা করে স্বর্ণ ও টাকা ছিনতাই চট্টগ্রামে দুই শিশুর পেটের ভেতর মিলল ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা হুথিদের কবল থেকে রাজধানী সানা পুনরুদ্ধারের সিদ্ধান্ত ইয়েমেনের ফিলিস্তিনিদের তাৎক্ষণিক সুরক্ষা নিশ্চিতের দাবি আরব লীগের মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির প্রস্তাব রাশিয়ার মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি
এইমাত্রপাওয়াঃ

দিনাজপুরে মিছিল থেকে জামায়াতের ১৬ নেতাকর্মী আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দিনাজপুরের বিরামপুরে জামায়াতের মিছিল থেকে ১৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভার পূর্বপাড়া জামে মসজিদ এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- বিরামপুর জোতমাধব এলাকার জালাল উদ্দিনের ছেলে জামিল হোসেন (৩৫), চিরির পাড় বুজুরুক গংগাপুর এলাকার কফিল উদ্দিন মণ্ডলের ছেলে আব্দুল মান্নান (৬৫), শ্যামনগর এলাকার আমিরুল্লাহর ছেলে মোজাফ্ফর রহমান (৭৩), পার্বতীপুরের লালবিলাস এলাকার আব্দুল গফুরের ছেলে জিয়াউর রহমান (৩৭), বিরামপুরের খিয়ার মামুদপুর এলাকার কাইমুদ্দিনের ছেলে নুরুজ্জামান (৪০), মধুপুর এলাকার তয়েজ উদ্দিনের ছেলে ওমর ফারুক (৩২), পার্বতীপুর এলাকার তাজনগর কাজীপাড়া এলাকার মনজের আলীর ছেলে হাবিবুর রহমান (১৮), মুকুন্দপুর এলাকার আব্দুল হকের ছেলে আনোয়ার হোসেন (৪০), একই এলাকার মহব্বতুল্লাহের ছেলে রফিকুল ইসলাম (৫৫), বুজরুগঙ্গা এলাকার আবু তালেবের ছেলে আক্কাস আলী (৩২), ফুলবাড়ী উপজেলার হরিপুর এলাকার ইব্রাহীম আলীর ছেলে ইসমাঈল হোসেন (৩২), বিরামপুর পূর্ব জগন্নাথ পুর এলাকার ছয়মুদ্দিনের ছেলে সামসুদ্দিন আহম্মেদ (৫৫), কলেজপাড়া এলাকার তাছের উদ্দিন মণ্ডলের ছেলে আনোয়ার হোসেন (৫৫), নবাবগঞ্জ উপজেলার ফুলবান্দা এলাকার শওকত আলীর ছেলে নাঈম ইসলাম (১৮), টাটকপুর এলাকার এমএ মতিনের ছেলে সাজ্জাদুর রহমান (৩২) ও চাঁদপুর এলাকার দরবেশ মিয়ার ছেলে তোতামিয়া (৬৭)।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বলেন, শহরের মিছিল করে নাশকতা করার চেষ্টাকালে অভিযান চালিয়ে জামায়াতের ১৬ নেতাকর্মীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

 

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page