October 18, 2026, 4:57 pm
শিরোনামঃ
যশোরে গাঁজা উদ্ধারের পর মাদক ব্যবসায়ীর মোটরসাইকেলে বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগ যশোরের ইউপি চেয়ারম্যান সবুজের জানাজায় লাখো মানুষের ঢল সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন : প্রধানমন্ত্রী অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক ; আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ : ডিএমপি কমিশনার গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালালো স্বামী চট্টগ্রামে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ; অস্ত্রসহ ৬ জন আটক গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ ; একসঙ্গে জানাজা সৌদির পক্ষে ইয়েমেন যুদ্ধে নামছে আরব আমিরাত নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলো ইরান
এইমাত্রপাওয়াঃ

দিনাজপুরে সাবেক হুইপ ইকবালুর রহিমসহ ২৫৫ জনের বিরুদ্ধে নাশকতার মামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সাবেক হুইপ ইকবালুর রহিমসহ ৫৫ জনের নামে ও অজ্ঞাতনামা ২০০ জনকে  আসামি করে ২৫৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আজ বুধবার নাশকতা ও বিস্ফোরক আইনে এ মামলা করা হয়।

দিনাজপুর সদর কোর্ট পুলিশ পরিদর্শক মো. মাহামুদুল হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন, এই মামলার বাদী শহরের ছোট গুড়গোলা মহল্লার মো. রফিকের ছেলে মো. রনি (২৪)। বুধবার দুপুর আড়াই টার দিকে দিনাজপুর সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিনি এই মামলাটি দায়ের করেন।

বাদী তার মামলায় অভিযোগ করেন, গত ৪ আগস্ট বেলা সাড়ে ১১টায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহরে সদর হাসপাতাল মোড়ে বাদীসহ কয়েক শত আন্দোলনকারী সরকারবিরোধী শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করছিল। এ সময় মিছিলে, আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা দেশীয় অস্ত্র, বিস্ফোরণ দ্রব্য ও লাঠি সোটা নিয়ে হামলা চালায়। এ ছাড়া মিছিলকারীদের ওপর ককটেল ও বিস্ফোরক নিক্ষেপে এবং গুলি করে তাদের গুরুতর আহত করে।

সূত্রটি জানায়, মামলায় অন্যতম আসামি রয়েছে। সাবেক হুইপ এবং এমপি ইকবালুর রহিম (৫৫), জেলা শহর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট এসএম শামীম আলম সরকার বাবু (৫৩), পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেমি (৪৩), ইউপি চেয়ারম্যান অভিজিৎ বসাক (৪২), গাউসিয়া মিঠু (৫০), সাবেক সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসলিন লুনা (৪০), ইউপি চেয়ারম্যান মমিনুল ইসলাম (৪৮), বোচাগঞ্জ জহুরা অটোরাইস মিল মালিক আব্দুল হান্নান (৫৫), দিনাজপুর শিক্ষা বোর্ডের কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মাসুদ আলমসহ ৫৫ জন ও অজ্ঞাতনামা ২০০ জনসহ মোট ২৫৫ জনকে এই মামলায় আসামি করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page