October 5, 2026, 11:12 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

দিনাজপুরে স্কুলছাত্রের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় নিখোঁজের দুই দিন পর সাকিব হাসান (১৭) নামের এক স্কুলছাত্রের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ মে) রাত ২টার দিকে নাফানগর ইউনিয়নের টেনা গ্রামের চেয়্যারম্যানপাড়ার লাইছুর রহমানের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

রোববার (১৯ মে) বেলা সাড়ে ১১টার দিকে উদ্ধারকৃত মরদেহ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ।

নিহত স্কুলছাত্র সাকিব হাসান নাফানগর ইউনিয়নের নাফানগর উত্তরপাড়া গ্রামের মমিনুল ইসলামের ছেলে। সে দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।

নিহতের চাচা জাফরুল্লাহ বলেন, শুক্রবার বিকেলে ক্রিকেট খেলার কথা বলে সাকিব হাসান বাড়ি থেকে বের হয়। এরপর সন্ধ্যা গড়িয়ে রাত হলেও সে আর বাড়ি ফিরে আসেনি। আত্মীয়স্বজনের বাসাসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেও পাওয়া যায়নি। মরদেহ উদ্ধারের খবর শুনে ঘটনাস্থলে গিয়ে আমরা শনাক্ত করি।

বোচাগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, সুরতহাল শেষে মরদেহ রাতেই থানায় নিয়ে আসা হয়। আজ সকালে ময়নাতদন্তের জন্য দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।



Our Like Page