September 7, 2026, 8:42 am
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দিনাজপুর সদর উপজেলার পাঁচবাড়ী এলাকার চকরামপুর নামক স্থানে যাত্রীবাহী বাস ও আমবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালকসহ পাঁচজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ২৮ জন।

শুক্রবার (৫ জুলাই) সকাল সাড়ে ৬ টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দিনাজপুর সদর উপজেলার পাঁচবাড়ী এলাকার চকরামপুর আরিয়ান পেট্রোল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে দিনাজপুর কোতয়ালী থানার ওসি মো. ফরিদ হোসেন জানান, নাবিল পরিবহন নামে যাত্রীবাহী একটি নৈশ্যকোচ আজ ঢাকা থেকে ঠাকুরগাঁও যাচ্ছিল। এসময় একটি আমবোঝাই ট্রাক দিনাজপুর থেকে ঢাকা অভিমুখে যাওয়ার সময় সকাল সাড়ে ৬টায় দিনাজপুর সদর উপজেলার পাঁচবাড়ী এলাকার চকরামপুর নামক স্থানে পৌঁছলে যাত্রীবাহী কোচটির সঙ্গে আমবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কোচ ও ট্রাকের অগ্রভাগ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই ট্রাকের চালক হাসু (৪০) ও নাবিল কোচের হেল্পার (অজ্ঞাত) নিহত হন।

স্থানীয়রা যাত্রীবাহী বাসের আহত ৩০ জনকে উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে ৩ জন যাত্রীর মৃত্যু হয়।

দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে বর্তমানে আহত ২৭ জন যাত্রী চিকিৎসাধীন আছেন।

কোতয়ালী থানার ওসি মো. ফরিদ হোসেন জানান, ঘটনাস্থল থেকে দুমড়ে-মুচড়ে যাওয়া বাস ও ট্রাকটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page