October 5, 2026, 6:55 pm
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

দিনাজপুরে ১ কোটি ২০ লাখ টাকার সাপের বিষ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  দিনাজপুরের বিরামপুর সীমান্ত থেকে প্রায় এক কোটি ২০ লাখ টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার করেছে বডার্র গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১০ এপ্রিল) বিকেলে বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া এ তথ্য জানিয়েছেন।

এর আগে মঙ্গলবার (৯ এপ্রিল) রাত ৩টার দিকে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার সীমান্ত এলাকা হতে এসব বিষ উদ্ধার করা হয়। বিজিবির দাবি, সাপের বিষগুলো মালিকবিহীন অবস্থায় পড়ে ছিল।

বিজিবি সূত্রে জানা যায়, কারবারিরা অবৈধ পথে সীমান্ত দিয়ে ভারতে সাপের বিষ পাচারের চেষ্টা করেছিল। গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ২৮৯/১-এস থেকে ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ওসমান মোড় ঈদগাহ মাঠ নামক এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় এক কেজি ওজনের সাপের বিষ উদ্ধার করা হয়। তবে এসব সাপের বিষের কোনো মালিককে পাওয়া যায়নি। উদ্ধার হওয়া সাপের বিষের মূল্য আনুমানিক এক কোটি ২০ লাখ টাকা।

২০ বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া বলেন, গভীর রাত হওয়ার কারণে বিজিবি সদস্যদের দেখে কারবারিরা পালিয়ে গেছে। সেখান থেকে সাপের বিষ উদ্ধার করা হয়েছে। এসব বিষ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।



Our Like Page