April 6, 2026, 11:47 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা : অর্থমন্ত্রী অন্তর্বর্তী সরকার হাম প্রতিরোধে প্রস্তুতি নিয়েছিলো কিনা তা পর্যালোচনা প্রয়োজন : সমাজকল্যাণমন্ত্রী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট নোয়াখালীতে যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ কুমিল্লায় হত্যার ১০ বছর পর সন্দেহভাজন তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলো আদালত  ৫০ বছর পর আবার চাঁদের কক্ষপথে মানুষ হরমুজ প্রণালীতে নতুন ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে ইরানি গার্ড বাহিনী উত্তর কোরিয়ায় ড্রোন অনুপ্রবেশের জন্য দুঃখ প্রকাশ করলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

দিনাজপুর মধ্যপাড়া কঠিন শিলা খনি থেকে পাথর উত্তোলন শুরু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক দিনাজপুর মধ্যপাড়া কঠিন শিলা খনি থেকে এক মাস ৭ দিন পাথর উত্তোলন বন্ধ থাকার পর আবারো পাথর উত্তোলন শুরু করা হয়েছে।

গতকাল বুধবার রাত ১২ টা থেকে দিনাজপুর মধ্যপাড়া কঠিন শিলা খনি থেকে প্রথম শিফটে শ্রমিকেরা পাথর উত্তোলনের কাজ শুরু করে।

যান্ত্রিক ত্রুটির কারণে গত ১১ ফেব্রুয়ারি খনি থেকে পাথর উত্তোলন বন্ধ হয়ে যায়। বিদেশ থেকে যন্ত্রাংশ আনার পর যান্ত্রিক ত্রুটি মেরামত করে  আবার পাথর উত্তোলনের কাজ শুরু করা হলো।

গতরাত সাড়ে ১২ টায় দিনাজপুর পার্বতীপুর উপজেলায় অবস্থিত মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী ডি এম জোবাইয়ের হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

ডি এম জোবাইয়ের হোসেন বলেন, কারিগরি ত্রুটির কারণে গত এক মাস ৭ দিন খনির ভূগর্ভ থেকে পাথর উত্তোলন বন্ধ ছিল। পরে বিদেশ থেকে যন্ত্রাংশ এনে স্থাপন করে যান্ত্রিক ত্রুটি নিরসন করা হয়। প্রাথমিক ভাবে গতকাল বুধবার সকাল থেকে যান্ত্রিক ত্রুটি নিরসনে পরীক্ষামূলকভাবে পাথর উত্তোলন করা হয়। যান্ত্রিক ত্রুটি সম্পূর্ণরূপে নিরসন হওয়ায় গতরাত ১২ টা থেকে  প্রথম শিফটে শ্রমিকেরা পাথর উত্তোলন শুরু করে।

খনির সূত্রটি জানায়, দেশের একমাত্র উৎপাদনশীল দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় অবস্থিত মধ্যপাড়া খনির ভূগর্ভ থেকে প্রতিদিন তিন শিফটে ৫ হাজার মেট্রিক টন পাথর সফলতার সাথে উত্তোলন করা যায়। দেশে এই কঠিন শিলা থেকে উত্তোলিতে পাথর খুবই উন্নত মানের এবং দেশের উন্নয়ন ও নির্মাণ কাজে ব্যবহারের জন্য মজবুত ও টেকসই।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page