November 20, 2026, 9:46 pm
শিরোনামঃ
খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

দিনাজপুর মেডিকেল কলেজের ছাত্রাবাস থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  দিনাজপুর মেডিকেল কলেজের ডা. ইউসুফ আলী ছাত্রাবাসে পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।
দিনাজপুর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফরিদ হোসেন এই তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
তিনি জানান- গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১১টা থেকে মধ্যরাত পর্যন্ত কোতয়ালী থানা পুলিশ ডা. ইউসুফ আলী ছাত্রাবাসে অভিযান চালায়। থানার উপ-পরিদর্শক মোক্তার হোসেনের নেতৃত্বে পুলিশের একটিদল মেডিকেল কলেজের ওই ছাত্রাবাসের সবগুলো কক্ষ তল্লাশি চালায়। অভিযানে  ছাত্রাবাসের টিভি রুম থেকে বিপুল পরিমাণ দেশী অস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত দেশী অস্ত্রের মধ্যে রয়েছে, হাসুয়া, রামদা, সামুরাই, ছোড়া পাইপ, রড হকিস্টিক ও লাঠি। অভিযানের সময় বিভিন্ন কক্ষের ছাত্রদের সহযোগিতায় পুলিশ সহজেই দেশীয় অস্ত্রগুলো উদ্ধার করতে সক্ষম হয়েছে।
পরে এসব দেশীয় অস্ত্র থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশের  উপ-পরিদর্শক মোক্তার হোসেন জানান, আবারো এধরণের অভিযান পরিচালনা করা হবে।
এসব অস্ত্র উদ্ধার বিষয়ে আজ বুধবার সকালে কোতোয়ালি থানায় পুলিশ বাদী হয়ে একটি অভিযোগ অন্তর্ভুক্ত করেছে।
জেলা পুলিশ সুপার শাহু ইফতেকার আহমেদ বলেন, জেলার শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে নিয়ে আসতে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোন ধরনের অস্ত্রের মহড়া যেন না থাকে সে বিষয়টি নিশ্চিত করতেই পুলিশ কাজ করে যাচ্ছেন।

আজকের বাংলা তারিখ

  • ২১শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১০ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page