March 10, 2026, 5:45 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে বেপজা’র নির্বাহী চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে সমর্থন চাইলেন পররাষ্ট্রমন্ত্রী তামাকের প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ করার প্রস্তাব দেওয়া হবে : তথ্যমন্ত্রী নারীর ক্ষমতায়নে বিএনপি সবসময় কাজ করেছে : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী নেত্রকোনায় নেশার টাকার জন্য শ্বশুরবাড়ির স্বর্ণালংকার লুট করল বাবা-ছেলে চাঁপাইনবাবগঞ্জে সালিশকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত নারায়ণগঞ্জে কর্তব্যরত পুলিশের কাছ থেকে পিস্তল ছিনতাই নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে : ট্রাম্প ইরান যুদ্ধের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নিযুক্ত হলেন মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

 দুই দিনের পরিবহন ধর্মঘট চলছে খুলনায়

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নছিমন-করিমনসহ সব অবৈধ যান চলাচল বন্ধের প্রতিবাদে খুলনায় দুই দিনের পরিবহন ধর্মঘট চলছে। শুক্রবার সকাল থেকে পরিবহন ধর্মঘট শুরু হয়। এতে ভোগান্তিতে পড়েছে দূর-দূরান্তের যাত্রীরা।

এর আগে গত বুধবার খুলনা জেলা বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস মালিক সমিতি এই ধর্মঘট আহ্বান করে। যদিও সাধারণ যাত্রী ও বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, শনিবার বিরোধী দল বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করেই গণপরিহন বন্ধ করা হয়েছে।

জানা গেছে, সব পথে গাড়ি বন্ধের ঘোষণা থাকলেও ঢাকা-খুলনা রুটের বাস যশোর ও গোপালগঞ্জ পর্যন্ত যাবে। সাতক্ষীরামুখী যেসব বাস যশোর হয়ে চলে, সেগুলো চলবে। তবে যেগুলো খুলনা হয়ে চলে, সেগুলো বন্ধ থাকবে। মূলত খুলনায় কোনো গাড়ি প্রবেশ করতে এবং খুলনা থেকে বিভিন্ন রুটের গাড়ি ছেড়ে যাবে না এই দুই দিন।

এদিকে বাস বন্ধ থাকায় সাধারণ যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছে। বিভিন্ন স্থানে যেতে তাদের অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে।

সোনাডাঙ্গা বাস টার্মিনালে কথা হয় মো. আনোয়ার হোসেনের সঙ্গে। তিনি যাবেন যশোরে। বাস বন্ধ থাকায় থ্রি-হুইলারে তাকে যেতে হচ্ছে যশোরে। তিনি বলেন, থ্রি-হুইলারে যশোরে যেতে তার অতিরিক্ত ৩০০ টাকা খরচ হবে।

তবে বিএনপির নেতারা বলছেন, নছিমন-করিমন-ভটভটিসহ সব অবৈধ যান চলাচল বন্ধের প্রতিবাদ নয়, বিএনপির সমাবেশ বাধাগ্রস্ত করতে এই ধর্মঘট আহ্বান করেছে আওয়ামী লীগ সমর্থিত মালিক ও শ্রমিক পক্ষ।

এ প্রসঙ্গে খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম মনা বলেন, বিএনপির সমাবেশ পণ্ড করতে উদ্দেশ্যেমূলকভাবে এই ধর্মঘট আহ্বান করেছে আওয়ামী লীগ সমর্থিত পরিবহন মালিক ও শ্রমিক পক্ষ। তবে তাদের কোনো চক্রান্তই সফল হবে না। বিএনপির সমাবেশ সফল হবে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page