November 21, 2026, 11:35 am
শিরোনামঃ
খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

দুদকের তলবে হাজির না হয়ে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) এস এম শফিউদ্দিন আহমেদকে তলব করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের জিজ্ঞাসাবাদের তলবে হাজির না হয়ে এক মাসের সময় চেয়ে আবেদন করেছেন তিনি।

বর্তমানে তিনি চিকিৎসার জন্য বিদেশে অবস্থান করবিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) এস এম শফিউদ্দিন আহমেদকে তলব করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের জিজ্ঞাসাবাদের তলবে হাজির না হয়ে এক মাসের সময় চেয়ে আবেদন করেছেন তিনি।ছেন উল্লেখ করে তার আইনজীবী বা প্রতিনিধির মাধ্যমে দুদকের অনুসন্ধান কর্মকর্তার কাছে এই সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে।

দুদক সূত্রে জানা গেছে, সাবেক এই সেনাপ্রধানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন সামরিক কেনাকাটায় অনিয়ম-দুর্নীতি এবং বিদেশে অর্থ পাচারসহ বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এই অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদের জন্য দুদক কার্যালয়ে হাজির হতে নোটিশ দেওয়া হয়েছিল।

তবে নির্ধারিত দিনে হাজির না হয়ে শফিউদ্দিন আহমেদের পক্ষ থেকে লিখিত চিঠি দেওয়া হয়।

চিঠিতে জানানো হয়, তিনি বর্তমানে পূর্বনির্ধারিত চিকিৎসার কারণে দেশের বাইরে অবস্থান করছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তার দেশে ফিরতে আরও কিছু দিন সময় লাগবে। তাই দেশে ফিরে অনুসন্ধানে পূর্ণ সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করে চিঠিতে দুদকের কাছে ১ মাসের সময় প্রার্থনা করা হয়েছে।

দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, আবেদনটি পর্যালোচনা করে আইনানুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে তিনি হাজির না হলে আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে।

আজকের বাংলা তারিখ

  • ২১শে নভেম্বর, ২০২৬
  • ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১০ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page