September 19, 2026, 11:49 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

দু’মাস বিক্ষোভের পর অবশেষে ইরানে হিজাব আইন সংস্কারের ইঙ্গিত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পুলিশী হেফাজতে তরুণী মাশা আমিনির মৃত্যুর প্রতিবাদে টানা দু’মাসেরও বেশি সময় ধরে বিক্ষোভের জেরে অবশেষে হিজাব আইন সংস্কারের ইঙ্গিত দিয়েছে ইরান।

দেশটির অ্যাটর্নি জেনারেল শুক্রবার জানিয়েছেন, ইরানে নারীদের বাধ্যতামূলকভাবে হিজাব পরিধান সংক্রান্ত আইনের প্রয়োজনীয় সংস্কার আনতে সংসদ ও বিচার বিভাগ কাজ করছে।

তবে আইনে কী পরিবর্তন আনা হচ্ছে, তা পরিষ্কার করে কিছু জানাননি তিনি।

প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেন, ইরানের প্রজাতন্ত্র ও ইসলামিক ভিত্তি সাংবিধানিকভাবে প্রতিষ্ঠিত। তবে সংবিধান বাস্তবায়নের পদ্ধতি নমনীয় হতে পারে বলে ইঙ্গিত দেন।

দেশটিতে ইসলামী বিপ্লবের চার বছর পরে ১৯৮৩ সালে ইরানে হিজাব সংক্রান্ত আইন চালু করা হয়। তখন থেকেই প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারীকে মাথা ঢেকে হিজাব পরা বাধ্যতামূলক করা হয়।

সম্প্রতি হিজাব আইন লঙ্ঘনের দায়ে গ্রেপ্তারের পর কুর্দি তরুণী মাশা আমিনির মৃত্যুর ঘটনায় দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়।

এ ঘটনায় এ পর্যন্ত ৩শ’র বেশি নাগরিক নিহত হয়েছে বলে প্রথমবারের মতো স্বীকার করেছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের এক শীর্ষ জেনারেল। এ ছাড়া শুধু গত সপ্তাহে শিশুসহ কমপক্ষে ১৪ হাজার মানুষ বিক্ষোভের জেরে গ্রেপ্তার করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page