April 10, 2026, 10:00 am
শিরোনামঃ
খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবেয় : মোজতবা খামেনি হরমুজ দিয়ে তেল চলাচল নিশ্চিতে ইরান দায়সারা কাজ করছে : ট্রাম্প প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ৪২ দিনে কোনো ক্রসফায়ার বা গুমের ঘটনা ঘটেনি : আইনমন্ত্রী দেশের রেল নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ চলছে : রেলপথ মন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

দেউলিয়া সিলিকন ভ্যালি ব্যাংক কিনতে চান ইলন মাস্ক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান সিলিকন ভ্যালি ব্যাংক শুক্রবার (১০ জানুয়ারি) বন্ধ হয়ে যায়। এরপর  ব্যাংকটির নিয়ন্ত্রণ নিয়ে নেয় যুক্তরাষ্ট্রের ফেডারেল ডিপোজিট ইনসুরেন্স কর্পোরেশন (এফডিআইসি)।

ব্যাংকটি দেউলিয়া হয়ে যাওয়ার আন্তর্জাতিক বাজারে এর বিরূপ প্রভাব পড়ে। আর আটকে যায় ব্যাংকে থাকা গ্রাহকদের কয়েক বিলিয়ন ডলার।

এমন বিশৃঙ্খলার মধ্যে আমেরিকান-সিঙ্গাপুরিয়ান প্রযুক্তিবিষয়ক বহুজাতিক কোম্পানি রেজারের সিইও মিন-লিয়াং তান একটি টুইট করেন। সেখানে তিনি লেখেন, ‘টুইটারের উচিত সিলিকন ভ্যালি ব্যাংক কিনে নেওয়া এবং এটিকে একটি ডিজিটাল ব্যাংকে রুপান্তরিত করা।’

রেজারের সিইওর এমন টুইটে সাড়া দেন টুইটার-টেসলার সিইও ও বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি ইলন মাস্ক। তিনি ওই টুইটের জবাবে লিখেছেন, ‘আমি এই ধারণায় আগ্রহী।’

তবে এরপর আর বিষয়ে ইলন মাস্কের কাছ থেকে কোনো কিছু শোনা যায়নি।

সিলিকন ভ্যালি ব্যাংকের প্রধান গ্রেগ বেকার এক ভিডিও বার্তায় ব্যাংকের কর্মীদের বলেছেন, ‘আমি ব্যাংকের একজন সহযোগী খুঁজে পেতে ব্যাংকিং নিয়ন্ত্রকদের সঙ্গে কাজ করছি।’ তবে নতুন সহযোগী পাওয়াই যাবে, এমন কোনো নিশ্চয়তা দিতে পারছেন না বলে জানান তিনি।

সিলিকন ভ্যালি ব্যাংকটি যুক্তরাষ্ট্রের ১৬তম বৃহৎ ব্যাংক ছিল। ক্যালিফোর্নিয়া এবং ম্যাসাচুসেটসে তাদের ১৭টি শাখা ছিল। ৯ মার্চ লেনদেন শেষে ব্যাংকটির নেগেটিভ ক্যাশ ব্যালেন্সের পরিমাণ ছিল ৯৫৮ মিলিয়ন ডলার।

বৃহস্পতিবার সিলিকন ভ্যালি ব্যাংক ঘোষণা দেয় নগদ অর্থের যোগানের জন্য তারা নতুন করে আরও ২ বিলিয়ন ডলারের বেশি শেয়ার ও লসে বন্ড বিক্রি করবে। এমন ঘোষণার পরই ব্যাংকটির শেয়ারের দাম এক লাফে ৬০ শতাংশ কমে যায়। সূত্র: এনডিটিভি

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page