March 13, 2026, 12:15 am
শিরোনামঃ
সংসদকে যুক্তি-তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই : প্রধানমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করলেন ড. খন্দকার মোশাররফ হোসেন শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার প্রাণবন্ত সংসদের প্রত্যাশা বিরোধীদলীয় নেতার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস ঝিনাইদহের শৈলকুপায় মসজিদ কমিটি গঠনের জেরে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত পাবনায় অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চাচাতো ভাইকে হত্যার অভিযোগ আঞ্চলিক যুদ্ধ শিগগিরই নতুন পর্যায়ে প্রবেশ করবে : ইরান বিশ্ববাজারে তেলের দাম প্রতি ব্যারেল ১০০ ডলার ছাড়ালো
এইমাত্রপাওয়াঃ

দেরিতে চিকিৎসা নিতে আসায় অধিকাংশ ডেঙ্গু আক্রান্তের মৃত্যু হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অধিকাংশ ক্ষেত্রে চিকিৎসা নিতে দেরি করায় ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

সোমবার (৪ সেপ্টেম্বর) চীনের সিনভ্যাক বায়োটেক থেকে ২০ হাজার ডেঙ্গু টেস্টিং কিটস উপহার হিসেবে হস্তান্তর অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রতিটি মৃত্যু বেদনাদায়ক। কিন্তু চিকিৎসা নিতে দেরি করে আসলে করার কিছু থাকেনা। ডেঙ্গু চিকিৎসায় ঘাটতি রাখা হয়নি। স্যালাইনের কোন সঙ্কট সরকারি হাসপাতালে নেই। ডেঙ্গু সিটি করপোরেশন কমলেও জেলা শহরে বেড়েছে।

জাহিদ মালেক বলেন, মশা না কমলে ডেঙ্গু কমবে না। যে সব জায়গা থেকে এডিস মশার বিস্তার হচ্ছে সেই স্থানগুলোতো পরিষ্কার পরিচ্ছন্নতার ঘাটতি আছে। যে ওষুধ মশা নিধনে ব্যবহার হচ্ছে তা সঠিক মানের হতে হবে।

বছরজুড়ে ডেঙ্গুর বিরুদ্ধে কাজ করতে হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু নিধনে অ্যাকশন নিতে হবে সিটি করপোরেশনকে, আমরা সেই  অ্যাকশন দেখতে চাই। মশা বেড়ে গেলে তো কাজ করে লাভ নাই। বছর জুড়ে মশা নিধনে কাজ করতে হবে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page