October 2, 2026, 3:31 pm
শিরোনামঃ
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ ফেনীতে আধিপত্য বিস্তারের দ্বন্দ্বের জেরে ছাত্রদল কর্মীর দুই আঙুল বিচ্ছিন্ন টাঙ্গাইলে ধর্ষণের অভিযোগে ৭০ বছরের বৃদ্ধের বাড়িতে ৬২ বছরের বৃদ্ধার অনশন দ্বন্দ্ব ভুলে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত এগোচ্ছে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের দিকে যুক্তরাষ্ট্রের চাপে বাজারে মজুত ডিজেল ছাড়তে যাচ্ছে ইউরোপ বিক্ষোভে উত্তাল দিল্লি : ইন্টারনেট বন্ধ ও সাতশ’র বেশি আটক যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ
এইমাত্রপাওয়াঃ

দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দেশের আর কোনো সরকার খাল খনন নিয়ে চিন্তা করেনি বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৭ সালে খাল খননের কাজ শুরু করেছিলেন। আর কোনো সরকার এর প্রয়োজনীয়তা মনে করেনি।

শুক্রবার (২ অক্টোবর) দুপুরে পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার নদীগুলোর টেকসই ব্যবস্থাপনা (১ম অংশ) প্রকল্পের আওতায় পঞ্চগড়ের বোদা উপজেলার অধীন বন্দরমনি ও বোয়ালমারী করতোয়া নদীর ১১৫০ মিটার নদী তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধনের পর এক জনসভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশের বন্যা-ভূমিধস থেকে মানুষকে রক্ষা করার জন্য খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। তারই ধারাবাহিকতায় তারেক রহমান নদীপাড়ের মানুষের দুঃখ-দুর্দশার কথা চিন্তা করে নদীর পাড় রক্ষা বাঁধ নির্মাণে কাজ করে যাচ্ছেন।

তিনি বলেন, আমরা যদি এই কর্মসূচিগুলো বাস্তবায়ন করি, তাহলে বিরোধী দলের কোনো রাজনীতি থাকবে না। এজন্য তারা কথায় কথায় ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়ে আমাদের উন্নয়নের যাত্রাকে ব্যাহত করতে চায়।

তিনি আরও বলেন, এখানে সনাতন ধর্মাবলম্বীদের পবিত্র তীর্থস্থান হিসেবে বারুণী স্নান ঘাট নির্মিত হচ্ছে। সেখানে ধর্মীয় আচার-অনুষ্ঠান নির্বিঘ্নে হিন্দু ধর্মাবলম্বী মানুষ তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারবেন।

এ সময় পানি উন্নয়ন বোর্ডের পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতাকর্মীসহ স্থানীয় উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page