April 1, 2026, 3:08 am
শিরোনামঃ
পদোন্নতি বঞ্চিত ১ হাজার ৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না : তথ্যমন্ত্রী হাজার কোটি টাকার প্রকল্পে দেশ কী পাবে সেটি দেখতে দেশবাসী তাকিয়ে আছে : পানিসম্পদ মন্ত্রী ক্রীড়া খাতের উন্নয়নে চীনের বড় বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা চায় বাংলাদেশ সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার নারায়ণগঞ্জে সালিশের বিরোধে প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা খারাগ দ্বীপে সৈন্য পাঠানো ট্রাম্পের হাতে আর ফিরে যাওয়ার সিদ্ধান্ত আমাদের হাতে : ইরানের ভাইস প্রেসিডেন্ট চীনের কাছাকাছি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করলো জাপান ইরান যুদ্ধের লক্ষ্য অর্ধেকেরও বেশি অর্জিত হয়েছে : নেতানিয়াহু ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন
এইমাত্রপাওয়াঃ

দেশব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় যুবলীগের বিক্ষোভ মিছিল

ইব্রাহিম খলিল, সাতক্ষীরা : দেশব্যাপি বিএনপি জামায়াতের নৈরাজ্য ও অগ্নি সন্ত্রাসের প্রতিবাদে সাতক্ষীরায় আওয়ামী যুবলীগ’র বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। যুবনেতা সৈয়দ আমিনুর রহমান বাবু’র নেতৃত্বে রবিবার বিকাল ৪টায় শহরের শহিদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, জেলা যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শেখ জুলফিকার রহমান উজ্জল, শ্যামনগর উপজেলার সাবেক যুবলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য গোলাম মোস্তফা (বাংলা), জেলা পরিষদ সদস্য মো. নজরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হুদা পলাশ, পৌর যুবলীগের নেতা আলামীন, কেঁড়াগাছি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মঈনুর ইসলাম, ইউপি সদস্য লুৎফর রহমান, শামসুর রহমান, ফজর আলী, যুবনেতা এসএম আশরাফুল ইসলাম প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সাতক্ষীরা জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রানা। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, আন্দোলনের নামে বিএনপি আবারও সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে। ইতোমধ্যে দেশের কিছু জায়গায় পুলিশের ওপর হামলা করেছে। তারা দেশকে অস্থিতিশীল করতে চায়। রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করছে বিএনপি। তাদের সব ষড়যন্ত্র আমরা রাজপথে মোকাবিলা করবো। সাতক্ষীরাতে আর কখনো অগ্নি সন্ত্রাস জামায়াত-বিএনপিকে মাথা চাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না। আন্দোলনের নামে বিএনপি-জামায়াতের সকল অপরাজনীতির বিরুদ্ধে স্বোচ্ছার থাকার জন্য সাতক্ষীরা জেলা যুবলীগের সকল নেতৃবৃন্দসহ বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের প্রস্তুত থাকার আহ্বান জানান।

 

 

 

 

 

 

 

 

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page