October 2, 2026, 9:29 pm
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

দেশব্যাপী হরতাল ডেকে মাঠে ছিলনা বিএনপি-জামায়াতের কোন নেতা-কর্মী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দেশব্যাপী বিএনপি-জামায়াত সকাল-সন্ধ্যা হরতাল ডোকলেও ঢাকা শহরসহ বিভিন্ন জেলাতে আগুন সন্ত্রাসের খবর পাওয়া গেলেও মাঠে ছিল না বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা।

রবিবার কর্ম দিবসের শুরু থেকেই রাজধানীতে চলাচল করছে গণপরিবহসহ বিভিন্ন ধরনের যানবাহন। তবে অন্যান্য দিনের তুলনায় সংখ্যা কম। এতে কর্মজীবি মানুষদের ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। নগরের বিভিন্ন এলাকা ঘুরে মাঠে দেখা যায়নি বিএনপি-জামায়াতের নেতাকর্মীকে।

তবে নগরজুড়ে সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ। দেশের অন্যান্য জেলা শহরগুলোতেও পুলিশের টহলের পাশপাশি কঠোর নজরদারি চলছে। বিভিন্ন স্থান থেকে গ্রেফতার ও আটকের খবরও আসছে। রাজধানীর বেশিরভাগ গুরুত্বপূর্ণ মোড়ে সতর্ক অবস্থানে আছেন আইনশৃংখলা বাহিনীর সদস্যরা।

বেলা ১২টা পর্যন্ত রাজধানীর ফার্মগেট, মিরপুর, মোহাম্মদপুর, গাবতলী, রামপুরা, বাড্ডা, মালিবাগ, মৌচাক, শান্তিনগর ও পল্টন এলাকা ঘুরে দেখা গেছে কোথাও বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা মাঠে নেই। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া হরতালের সমর্থনে মিছিল বা পিকেটিংয়ের তেমন কোন তৎপরতা চোখে পড়েনি।

ঢাকার সড়কে অন্যান্য দিনের মতোই সাধারণ মানুষ নিজ নিজ গন্তব্যে বের হয়েছে। এমনকি সড়কগুলোতে আস্তে আস্তে সব ধরনের যানবাহন নামতে শুরু করেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের কর্ম-চাঞ্চল্যের পাশাপাশি বাড়তে শুরু করেছে ব্যক্তিগত ও গণপরিবহন।

উল্লেখ্য, রাজধানীতে বিএনপির সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। দফায়-দফায় সংঘর্ষে পুলিশ-সাংবাদিকসহ রাজনৈতিক দলের বহু কর্মী আহত হন। পুড়িয়ে দেয়া হয় পুলিশ বক্স, গাড়ি। ভাঙচুর চালানো হয় প্রধান বিচারপতির বাসভবনের গেট, রাজারবাগ পুলিশ হাসপাতালের অ্যাম্বুলেন্স। রক্ষা পায়নি গণমাধ্যমের যানবাহনও। আটক করা হয় বিএনপি’র বেশ কয়েকজন নেতাকর্মীকে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page