September 16, 2026, 7:11 pm
শিরোনামঃ
যশোরে এজলাস কক্ষ থেকে মামলার নথি চুরির দায়ে আইনজীবী আটক ভারতের সেফ হোমে থাকা ১৮ নারী ও শিশু বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন যশোরের হাটে বাজারে ভারতীয় ইলিশের সয়লাব ; ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা জাল দলিলের মাধ্যমে শার্শার বাগআঁচড়ার ফিলিং স্টেশন দখল চেষ্টার অভিযোগে আনোয়ার কারাগারে যশোর আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৩ সদস্য চোরাই ইজিবাইকসহ আটক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প অপরাধের ধরন পাল্টালেও আধুনিকায়ন হয়নি পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা পাবনায় নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশুর বস্তাবন্দি খণ্ডিত মরদেহ  নাটোরে মাদ্রাসায় আবাসিক ছাত্রীর রহস্যজনক মৃত্যু
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে গৃহবধূকে কুপিয়ে হত্যা ; অভিযুক্ত পলাতক

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর উপজেলায় পূর্ববিরোধের জেরে কোদাল দিয়ে কুপিয়ে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। নিহত জোহরা আক্তার (৪০) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার একটি গ্রামে দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সঙ্গে নিহতের পরিবারের বিরোধ চলছিল। অভিযোগ রয়েছে, নলকূপের পাশে অপবিত্র কাজ করাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়।

নিহতের স্বামী ফারুক মিয়া অভিযোগ করে জানান, গত ২৮ এপ্রিল বিকেলে জোহরা আক্তার বাড়ির পূর্ব পাশে একটি শ্যালো মেশিনের কাছে গোসল করতে গেলে আগে থেকে ওত পেতে থাকা প্রতিবেশী শহিদুল ইসলাম, তার ছেলে শাহিন ও স্ত্রী শাহিনা খাতুন তার ওপর হামলা চালায়। প্রথমে লাঠিসোঁটা দিয়ে মারধর করা হয়, পরে ধারালো কোদাল দিয়ে মাথা ও ঘাড়ে একাধিক কোপ দেওয়া হয়।

স্থানীয়রা জানান, গুরুতর আহত অবস্থায় জোহরা আক্তার মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা তাকে মৃত ভেবে পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে প্রথমে যশোর সদর হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে সোমবার (৪ মে) রাত সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে স্থানীয় নওশার আলী ও আলী হোসেনসহ কয়েকজনের নাম জানা গেছে।

এ বিষয়ে মহেশপুর থানা’র ওসি মেহেদী হাসান জানান, নিহতের স্বামীর লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page