October 9, 2026, 7:17 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

খুলনায় মসজিদের বারান্দা থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : খুলনা মহানগরীর হরিনটানা থানাধীন কৈয়া বাজার জয়খালী ব্রিজ সংলগ্ন বাইতুল মা’মুর জামে মসজিদের বারান্দায় ডালিম গাজী নামে এক দিনমজুরের মরদেহ উদ্ধার করা হয়েছে। সে কয়রা উপজেলার মহেশ্বরীপুর গ্রামের আবুল হোসেন গাজীর ছেলে।

রোববার (২৪ মে) ভোর সাড়ে ৫টায় এ হত্যাকাণ্ডটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। নগরীর হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন রক্তাক্ত লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন।

এলাকাবাসী ও পুলিশ জানায়, স্থানীয় মুসল্লিরা কৈয়া বাজারের জয়খালী ব্রিজ সংলগ্ন বাইতুল মা’মুর জামে মসজিদে ফজরের নামাজ পড়তে আসলে মসজিদের বারান্দায় এক ব্যক্তির রক্তাক্ত লাশ দেখতে পায়। এ সময় স্থানীয় থানা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। নিহত ডালিম গাজীর মাথার ডানপাশে ও কপালে ভারী বস্তু দিয়ে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।

নগরীর হরিণটানা থানার ওসি হেলাল উদ্দিন বলেন, ‘নিহতের মাথার ডান পাশে কপালের ওপর ভারী বস্তুর আঘাতের চিহ্ন রয়েছে। পাশে রক্তমাখা ইট পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই ইটের আঘাত দিয়ে তাকে হত্যা করা হয়েছে। কে বা কারা তাকে হত্যা করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে আশপাশের সিসি ফুটেজ সংগ্রহ করে হত্যার কারণ উদঘাটন ও হত্যাকারীদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে।’

উল্লেখ্য, এর আগে গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর মহেশ্বরপাশা পশ্চিমপাড়া খুটিরঘাট এলাকা থেকে ওমর ফারুক নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। নিহত ওই যুবক সাতক্ষীরার মৃত ইব্রাহিম শেখের ছেলে।

 

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page