September 10, 2026, 10:25 pm
শিরোনামঃ
ভারতে আটক ও সাজাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন ৪৭ বাংলাদেশি নাগরিক যশোরের আওয়ামী লীগ নেতা মোস্তফা ফরিদের উচ্চ আদালতে জামিন ; শ্যোন অ্যারেস্টের আবেদন ‘মাননীয়’ বাদ দেওয়ার সিদ্ধান্ত নিজ দপ্তর থেকেই কার্যকর করছেন প্রধানমন্ত্রী সরকার সংবাদমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে চায় : তথ্যমন্ত্রী ন্যায়বিচার ও রোহিঙ্গা প্রত্যাবাসন একসঙ্গে এগিয়ে নিতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিপুল অস্ত্রশস্ত্রসহ সুন্দরবনের ‘নানা ভাই বাহিনীর’ আত্মসমর্পণ ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার কেজি ভারতীয় জিরা জব্দ আটক মার্কিন ড্রোন ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’ করতে পারে ইরান মক্কা জোট সম্প্রসারণের কোনো পরিকল্পনা নেই : পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

দেশব্যাপী ১৫ দিনে বিশেষ অভিযানে গ্রেফতার ২৪ হাজার অপরাধী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ১ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে একযোগে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। এ অভিযানে গ্রেফতার হয়েছেন প্রায় ২৪ হাজার জন। এর মধ্যে ৭২ জন সন্ত্রাসী ও জঙ্গি রয়েছেন বলে জানায় পুলিশ। এছাড়া অভিযানে দুই লাখের বেশি ইয়াবা জব্দ করা হয়েছে।

সোমবার (১৯ ডিসেম্বর) পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. মনজুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, বিজয় দিবস, বড়দিন ও থার্টিফাস্ট নাইট উদযাপন নিরাপদ করার লক্ষ্যে সারাদেশে বিশেষ অভিযান চলে। ১৫ দিনে ৩৩ হাজার ৪২৯টি অভিযান চালানো হয়।

অভিযানে মোট গ্রেফতার করা হয় ২৩ হাজার ৯৬৮ জনকে। এর মধ্যে পরোয়ানাভুক্ত আসামি ১৫ হাজার ৯৬৮ জন। বাকি আট হাজার জনকে গ্রেফতার করা হয় বিভিন্ন অভিযোগে। এই আট হাজার জনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় নতুন মামলা হয়েছে পাঁচ হাজার ১৩২টি।

পুলিশ সদর দপ্তরের এই কর্মকর্তা আরও বলেন, অভিযানে গ্রেফতারদের কাছ থেকে জব্দ করা হয়েছে- আটটি শুটারগান, তিনটি পিস্তল, পাঁচটি এলএমজি, আটটি বন্দুক, একটি পাইপগান ও দেশিয় অস্ত্র।

১৫ দিনে মাদকের মধ্যে উদ্ধার হয়েছে- দুই লাখ ৮৬ হাজার ৫৯২ পিস ইয়াবা, গাঁজা সাত হাজার ৫৮১ কেজি, পাঁচ হাজার ৪১৫ বোতল ফেনসিডিল, ৮৬৯৮ গ্রাম হেরোইন ও ১১৭ গ্রাম ভয়ংকর মাদক ক্রিস্টাল মেথ (আইস)।

পুলিশ সদরদপ্তর থেকে দেওয়া অভিযানের আদেশে বলা হয়, গত ২০ নভেম্বর ঢাকা সিএমএম আদালত এলাকায় পুলিশ হেফাজত থেকে দণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি ছিনিয়ে নেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে ও বিজয় দিবস, বড়দিন এবং থার্টিফাস্ট নাইট নিরাপদ করার লক্ষ্যে চলমান অভিযানের পাশাপাশি আগামী ১-১৫ ডিসেম্বর বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।

অন্যান্য স্থানের পাশাপাশি আবাসিক হোটেল, মেস, হোস্টেল, বিভিন্ন প্রতিষ্ঠান, কমিউনিটি সেন্টারসহ অপরাধীদের লুকিয়ে থাকার সম্ভাব্য স্থানগুলোতে পরিচালিত হয় অভিযান।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page