February 28, 2026, 2:06 pm
শিরোনামঃ
প্রথমবারের মতো নিজ কার্যালয়ের কর্মীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী সরকার আইনগতভাবে ফ্যাসিস্টদের বিচারে বদ্ধপরিকর : আইনমন্ত্রী শিগগিরই প্রবাসী কার্ড চালু করা হবে : প্রবাসী কল্যাণ মন্ত্রী ১৮০ দিনেই দৃশ্যমান হবে জনগুরুত্বপূর্ণ খাল-জলাশয় খনন কর্মসূচি : পানিসম্পদ মন্ত্রী রাজশাহীতে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ সুনামগঞ্জে মসজিদের টাকার হিসাব নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত পাবনায় দাদি-নাতনিকে হত্যার অভিযোগে ২ জন আটক ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরাইল ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতে সব পক্ষকে সংযম দেখাতে হবে : জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

দেশের চলমান পরিস্থিতিতে অতিরিক্ত বল প্রয়োগ না করতে সেনাপ্রধানের আহ্বান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দেশের চলমান পরিস্থিতিতে অতিরিক্ত বল প্রয়োগ না করতে সেনা সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান। তিনি বলেছেন, ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করত হবে। দেশ ও জাতির জন্য আমাদের কাজ করতে হবে।

সোমবার সাভার সেনানিবাসের ফায়ারিং রেঞ্জে আয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এর আগে, বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সেনাপ্রধান।

জেনারেল ওয়াকার উজ জামান বলেন, একজন সেনাসদস্যের পেশাগত উৎকর্ষ অর্জনে ফায়ারিংয়ে দক্ষতা অত্যন্ত জরুরি। এটা মৌলিক প্রশিক্ষণের অবিচ্ছেদ্য অংশ। প্রতিবছর এই প্রতিযোগিতা সেনাসদস্যদের কাঙ্ক্ষিত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি বলেন, দেশ ও জাতির জন্য আমাদের কাজ করে যেতে হবে। যতদিন না আমরা নির্বাচিত একটি সরকার পেয়ে পাই। দেশ যাতে শান্তি-শৃঙ্খলার মধ্যে থাকে সেই কাজটি আমাদের করে যেতে হবে এবং ধৈযের্ সাথে করতে হবে। উচ্ছৃঙ্খল কাজগুলো করা যাবেনা, সেদিকে নজর রাখতে হবে।

সেনাপ্রধান বলেন, বল প্রয়োগ করা যাবে না। যথাসম্ভব যতো কম বল প্রয়োগের মাধ্যমে কাজগুলো করা যায় ততোই ভালো। একসঙ্গে কাজ করলে আমরা দেশে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবো, ইনশাল্লাহ।

আজকের বাংলা তারিখ



Our Like Page