April 9, 2026, 6:51 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ৪২ দিনে কোনো ক্রসফায়ার বা গুমের ঘটনা ঘটেনি : আইনমন্ত্রী দেশের রেল নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ চলছে : রেলপথ মন্ত্রী শান্তিপূর্ণ নির্বাচন দেখাতে চাই : সিইসি নারায়ণগঞ্জের ঝুট ব্যবসার দখলের জেরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে‌ ২ জন গুলিবিদ্ধ কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়ক থেকে যুবকের ৩ টুকরো মরদেহ উদ্ধার লেবাননে ইসরাইলি হামলায় ইরানের হুঁশিয়ারি যুদ্ধবিরতিতে লেবাননকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন মাখোঁ হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজগুলোর জন্য বিকল্প নৌপথ ঘোষণা করলো ইরান
এইমাত্রপাওয়াঃ

দেশের পুঁজিবাজারে আস্থা ফেরাতে উদ্যোগ নেওয়া হচ্ছে : অর্থ উপদেষ্টা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের পুঁজিবাজারে আস্থা ফিরিয়ে আনতে বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি বলেন, এখন শুধু সংস্কার কার্যক্রম চলছে। আমরা নতুন কোনো নীতিমালা তৈরি করছি না। আগে যেমন বিভিন্ন নীতিমালার মাধ্যমে সুবিধা দিয়ে বা কিছু শেয়ারের দাম বাড়ানো  হতো আমরা সে পথে হাঁটবোনা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কার্যালয়ে অংশীজনদের সঙ্গে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা আজ এসব কথা বলেন।

সালেহউদ্দিন বলেন, ইতোমধ্যে বেশকিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। তারল্যসহ বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। আমরা ব্রোকারেজ হাউস, দুটি স্টক এক্সচেঞ্জ এবং বাজারের স্টেকহোল্ডারদের সাথে তাদের সুবিধা এবং অসুবিধা নিয়ে আলোচনায় বসেছি। বাজারের উন্নতি হবে বলে আমরা আত্মবিশ্বাসী।

বৈঠকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ), বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ), সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল), সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল), ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ও ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page