September 19, 2026, 3:08 am
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

দেশের সাড়ে ৪ কোটির বেশি মানুষ উচ্চ রক্তচাপে আক্রান্ত : স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দেশের সাড়ে চার কোটির বেশি মানুষ উচ্চ রক্তচাপে আক্রান্ত বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রবিবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ৪র্থ স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেন্টার কর্মসূচির প্রাপ্ত ফলাফল প্রকাশ অনুষ্ঠানে এসব বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, আক্রান্তদের অধিকাংশ জানেনই না তারা উচ্চ রক্তচাপে ভুগছেন।

জাহিদ মালেক বলেন, দেশে মোট মৃত্যুর ৭০ শতাংশই কোনো না কোনো অসংক্রামক রোগে হচ্ছে। দেশে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে আক্রান্তের হার বেড়েছে। দেশের মোট জনসংখ্যার ২৫ শতাংশই উচ্চ রক্তচাপে ভুগছে। দেশে ১০ শতাংশ (দেড় কোটি) মানুষ ডায়াবেটিসে আক্রান্ত।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, জীবনযাত্রা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের কারণে স্থূলতার হার বেড়েছে, বিশেষ করে শিশুদের মধ্যে এ হার বেশি।

মন্ত্রী বলেন, বায়ু দূষণ, খাদ্যে ভেজালের কারণে পেটের পীড়া, এমনকি ক্যান্সারও হয়। তামাকজনিক কারণে, মাদকের কারণে অনেক লোক মৃত্যুবরণ করে। যদিও তামাকের ব্যবহার আশাব্যঞ্জক হারে কমেছে।

জাহিদ মালেক বলেন, সাপের কামড়ে বছরে সাড়ে সাত হাজার মানুষ মারা যায়। এ বিষয়ে সচেতন হতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার খোরশেদ আলম, অতিরিক্ত মহাপরিচালক আহমেদুল কবির, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক টিটু মিয়া।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page