October 8, 2026, 4:04 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

দেশের স্বার্থ বিনষ্ট করে কাউকে চুক্তি করতে দেব না : স্থানীয় সরকার মন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কোন নির্দিষ্ট সময়ের জন্য ফারাক্কা চুক্তি করা যাবে না। পরবর্তী কোন চুক্তি হওয়ার আগ পর্যন্ত সেটি কার্কযর থাকতে হবে। যদি না হয়, সেক্ষেত্রে পদ্মা ব্যারেজ নির্মাণের সিদ্ধান্ত সরকার নিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৬ মে) বিএনপি আয়োজিত ফারাক্কা লং মার্চ দিবসের আলোচনায় তিনি এ কথা বলেন। দেশের স্বার্থবিরোধী কোন চুক্তি সরকার করবে না বলেও অবহিত করেন।

মির্জা ফখরুল জানান, অন্যান্য দেশ এবং শক্তির ভ্রুকুটি উপেক্ষা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি বলেন, ভারতের সাথে সু-সম্পর্ক স্থাপিত হওয়ার যে সুযোগ তৈরি হয়েছে, তা নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের উপর। দেশের স্বার্থ নষ্ট করবে, এমন চুক্তি করবে না বিএনপি সরকার।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ফারাক্কা ইস্যুতে দল-ধর্ম-মত নির্বিশেষে সবাইকে এক জায়গায় আসার আহ্বান জানান তিনি।



Our Like Page