March 10, 2026, 2:18 pm
শিরোনামঃ
৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কল্যাণ রাষ্ট্র পরিকল্পনার প্রথম পদক্ষেপ ফ্যামিলি কার্ড : অর্থমন্ত্রী নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ : বাণিজ্যমন্ত্রী নিরাপদ ও সমন্বিত পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার : সড়ক পরিবহন প্রতিমন্ত্রী চুয়াডাঙ্গায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত জামায়াত নেতার মৃত্যু গোপালগঞ্জে মাদকের টাকার জন্য আইফোন ছিনিয়ে বন্ধুকে হত্যা হরমুজ প্রণালি দখলে নেওয়ার চিন্তাভাবনা করছে যুক্তরাষ্ট্র ইসরায়েলে অত্যাধুনিক ক্লাস্টার ওয়ারহেড ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি করেছে ইরান আমার অনুমোদন ছাড়া ইরানের নতুন নেতা টিকবেন না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

দেশের ২২ জেলায় বইছে মাঝারি তাপপ্রবাহ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দেশের ২২ জেলার মাঝারি থেকে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আগামী তিনদিন অব্যাহত থাকবে এবং তা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার  (৮ মে)  আবহাওয়া অফিস বুলেটিনে বলা হয়, সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশে রাজশাহী, খুলনা  ও  বরিশাল বিভাগসহ ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালাগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম, মৌলভীবাজার, চট্টগ্রাম, রাঙ্গামাটি, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও বান্দরবান জেলাসমূহের ওপর দিযে মৃদু  থেকে মাঝারি ধরনের  তাপপ্রবাস বয়ে যাচ্ছে  এবং তা অব্যাহত থাকতে পারে  বা বাড়তেও পারে।

অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।  এছাড়া সারদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়া অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ তাপমাত্রা  খুলনার চুয়াডাঙ্গায় ৩৯ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ নিম্ন তাপমাত্রা রংপুরের তেঁতুলিয়া ২১ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা  হয়েছে।

৩৬ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হচ্ছে মৃদু তাপমাত্রা। ৩৮ দশমিক  শূন্য ডিগ্রি থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হচ্ছে মাঝারি ধরনের তাপমাত্রা। ৪০ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হচ্ছে তীব্র তাপামাত্রা এবং ৪২ ডিগ্রি সেলসিয়াস হচ্ছে অতি তীব্র তাপমাত্র।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page