October 30, 2026, 10:55 pm
শিরোনামঃ
যশোরে দুই হাজার পিস ইয়াবা ও প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ি আটক চার দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তিন মাসে এনবিআরের রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা নভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়ের পর জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে মির্জা ফয়সল টাঙ্গাইলে মহাসড়কের পাশ থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না : শুভেন্দু অধিকারী বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক ইতিহাসের সবচেয়ে বড় হ্যাকের শিকার ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম বিন্যান্স যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা
এইমাত্রপাওয়াঃ

দেশে গত আট মাসে সড়ক দূর্ঘটনায় নিহত ৩ হাজার ৭৪১ জন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত সারাদেশে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৭৪১ জনের। এর মধ্যে ১ হাজার ২০২ জন প্রাণ হারিয়েছেন মোটরসাইকেল দুর্ঘটনায়, যা ৩২ শতাংশের বেশি। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মাসিক দুর্ঘটনা প্রতিবেদন বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।

বিআরটিএর তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত-এই আট মাসে দেশে সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে ৩ হাজার ৯৪৩টি। এসব দুর্ঘটনায় আহত হয়েছে ৪ হাজার ৫৯৮ জন। আর গত বছর দেশে সড়ক দুর্ঘটনায় ৫ হাজার ৩৮০ মানুষের মৃত্যু হয়েছিল।

দেশে গত কয়েক বছর মোটরসাইকেল দুর্ঘটনা ও হতাহতের ঘটনা বৃদ্ধির প্রবণতা দেখা গেছে। এজন্য বাহনটির সংখ্যা বৃদ্ধি পাওয়াকে দায়ী করছেন সড়ক দুর্ঘটনা বিশেষজ্ঞরা। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. সামছুল হক গণমাধ্যমকে বলেন, ‘দেশের সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তার জন্য বর্তমানে বড় হুমকি হয়ে দেখা দিয়েছে মোটরসাইকেল। পৃথিবীর অনেক দেশই এখন মোটরসাইকেল ব্যবহার সীমিত করে ফেলছে। বাংলাদেশেরও সে পথে অগ্রসর হওয়া উচিত।’

 

আজকের বাংলা তারিখ

  • ৩১শে অক্টোবর, ২০২৬
  • ১৫ই কার্তিক, ১৪৩৩
  • ১৯শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page