March 12, 2026, 9:32 pm
শিরোনামঃ
সংসদকে যুক্তি-তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই : প্রধানমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করলেন ড. খন্দকার মোশাররফ হোসেন শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার প্রাণবন্ত সংসদের প্রত্যাশা বিরোধীদলীয় নেতার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস ঝিনাইদহের শৈলকুপায় মসজিদ কমিটি গঠনের জেরে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত পাবনায় অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চাচাতো ভাইকে হত্যার অভিযোগ আঞ্চলিক যুদ্ধ শিগগিরই নতুন পর্যায়ে প্রবেশ করবে : ইরান বিশ্ববাজারে তেলের দাম প্রতি ব্যারেল ১০০ ডলার ছাড়ালো
এইমাত্রপাওয়াঃ

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু ; হাসপাতালে ভর্তি ২ হাজার ৮৮৯

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৮৭৫ জনে দাঁড়িয়েছে। এসময়ে সারাদেশে ডেঙ্গু শনাক্ত হয়েছে ২ হাজার ৮৮৯ জনের।  মোট শনাক্ত বেড়ে হয়েছে ১ লাখ ৭৯ হাজার ৬৯৯ জন।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪  ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ২ হাজার ৮৮৯ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৭৮৯ জন আর ঢাকার বাইরের ২ হাজার ১০০ জন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া আটজনের মধ্যে ঢাকার একজন এবং ঢাকার বাইরের সাতজন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু শনাক্ত হয়েছে এক লাখ ৭৯ হাজার ৬৯৯ জনের। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৭৬ হাজার ৬২২ জন আর ঢাকার বাইরের এক লাখ তিন হাজার ৭৭ জন।

ডেঙ্গু আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন দুই হাজার ৮৬৪ জন। তাদের মধ্যে ঢাকার ৯১১ জন এবং ঢাকার বাইরের এক হাজার ৯৫৩ জন। চলতি বছর ডেঙ্গু আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত মোট ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৫৪৪ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৭২ হাজার ৩৩৭ জন এবং ঢাকার বাইরের ৯৬ হাজার ২০৭ জন।

গত বছর দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সর্বোচ্চ মৃত্যুর (২৮১ জন) রেকর্ড হয়েছিল। চলতি বছর অনেক আগে সেই রেকর্ড ছাড়িয়ে গেছে। এ ছাড়া ২০১৯ সালে মৃত্যু হয়েছিল ১৭৯ জনের। ২০২০ সালে ৭ জন ও ২০২১ সালে ডেঙ্গুতে মৃত্যু হয় ১০৫ জনের।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page