September 6, 2026, 5:55 am
শিরোনামঃ
যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী যশোরের বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হত্যা মামলার ৩ আসামি অস্ত্রসহ আটক জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডাক বিভাগের রেকর্ড ; ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস নারায়ণগঞ্জে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে ৪ জনকে কুপিয়ে জখম‌ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক লাদাখে সিন্ধু নদের ওপর বাঁধ দিলো ভারত ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

দেশে ডেঙ্গুতে একদিনে আরও ১০ জনের মৃত্যু ; হাসপাতালে নতুন ভর্তি ২ হাজার ৭৪৮

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ৭১৬ জন মারা গেলেন।

শনিবার (৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ২ হাজার ৭৪৮ জন। আক্রান্তদের মধ্যে এক হাজার ৫১ জন ঢাকার। এক হাজার ৬৯৭ জন অন্যান্য বিভাগের।

স্বাস্থ্য অধিদফতর আরও জানিয়েছে, সারা দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে ১০ হাজার ১৯৮ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতেই ৪ হাজার ৪১১ জন। বাকি ৫ হাজার ৭৮৭ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।

এ বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত এক লাখ ৪৫ হাজার ৩৪৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ের মধ্যে ছাড়া পেয়েছেন এক লাখ ৩৪ হাজার ৪২১ জন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page