March 13, 2026, 4:11 am
শিরোনামঃ
সংসদকে যুক্তি-তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই : প্রধানমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করলেন ড. খন্দকার মোশাররফ হোসেন শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার প্রাণবন্ত সংসদের প্রত্যাশা বিরোধীদলীয় নেতার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস ঝিনাইদহের শৈলকুপায় মসজিদ কমিটি গঠনের জেরে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত পাবনায় অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চাচাতো ভাইকে হত্যার অভিযোগ আঞ্চলিক যুদ্ধ শিগগিরই নতুন পর্যায়ে প্রবেশ করবে : ইরান বিশ্ববাজারে তেলের দাম প্রতি ব্যারেল ১০০ ডলার ছাড়ালো
এইমাত্রপাওয়াঃ

দেশে ডেঙ্গুর ঝুঁকি বাড়লেও সরকার সামাল দিতে পারবে : স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে ডেঙ্গু রোগী বাড়ার বিবেচনায় মৃত্যু বাড়ছে। স্যালাইনের প্রয়োজনও বাড়ছে। প্রতিদিন গড়ে ৪০ হাজার ব্যাগ স্যালাইন লাগছে। হাসপাতালগুলো হিমশিম খেলেও চিকিৎসায় কোনও ঘাটতি পড়ছে না। ডেঙ্গু মৌসুমে ঝুঁকি বাড়লেও আশা করা যায় সরকার সামাল দিতে পারবে।

আজ সোমবার (৭ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সামনে এই কথা বলেন তিনি। মন্ত্রী জানান, ডেঙ্গুর টিকা এখনও প্রক্রিয়াধীন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদনের পরপরই ডেঙ্গুর টিকা আনার চেষ্টা করা হবে।

জরায়ুর ক্যানসার রোধে টিকা : নারীদের জরায়ুর ক্যানসার রোধে হিউম্যান পেপিলোমা ভ্যাকসিন দেওয়া হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। সেপ্টেম্বরে শুরু হবে এই টিকাদান কর্মসূচি। ১০ থেকে ১৪ বছর বয়সী মেয়েদের টিকা দেওয়া হবে। এ পর্যন্ত সাড়ে ২৩ লাখ ডোজ এসেছে। নভেম্বর থেকে আরও আসবে।

কলেরার টিকা : স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, আগামী পাঁচ বছরে ১০ কোটি কলেরার টিকা পাবে বাংলাদেশ। এতে সরকারের খরচ হবে ৬০০ কোটি টাকা। তবে জনগণ পাবে বিনামূল্যে।

চিকিৎসক ভাতা : মন্ত্রী জানান, ইন্টার্ন ডাক্তারদের ভাতা ১৫ হাজার থেকে ২০ হাজার টাকা করা হয়েছে। পোস্ট গ্রাজুয়েট ডাক্তারদের ভাতা ২০ হাজার থেকে ২৫ হাজার টাকা করা হয়েছে। এতে খরচ হবে ৬৪ কোটি টাকা। এই প্রস্তাব অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page