September 16, 2026, 1:09 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প অপরাধের ধরন পাল্টালেও আধুনিকায়ন হয়নি পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা পাবনায় নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশুর বস্তাবন্দি খণ্ডিত মরদেহ  নাটোরে মাদ্রাসায় আবাসিক ছাত্রীর রহস্যজনক মৃত্যু সংকট মোকাবেলায় ইসরায়েলের কাছে সহায়তা চাইল সৌদি আরব ইরানের এক হামলা সামাল দিতে বহু ইন্টারসেপ্টর নিক্ষেপ করলো যুক্তরাষ্ট্র মক্কায় ড্রোন হামলার চেষ্টা কালো অধ্যায় হয়ে থাকবে: সৌদি আরব প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

দেশে যাতে খাদ্য সংকট না হয় সেজন্য সরকারের বিভিন্ন প্রকল্পে খরচ কমানো হচ্ছে : বাণিজ্যমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘দেশে যাতে খাদ্য সংকট না হয় সেজন্য প্রধানমন্ত্রী বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন। সরকারের বিভিন্ন প্রকল্পে খরচ কমানো হচ্ছে। যেখানে কম করা দরকার, কাটছাঁট করা দরকার, প্রকল্পের কাজ পিছিয়ে দেওয়া দরকার, সেটা করা হচ্ছে। আমরা বৈশ্বিক পরিস্থিতির শিকার। সে কারণে সমস্যা হতেই পারে। তবে আমরা প্রস্তুত আছি।’

শুক্রবার (২১ অক্টোবর) সকালে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

টিপু মুনশি বলেন, ‘ওভারঅল প্রতিটি জিনিসের দাম বেড়েছে। এর কারণ টাকার মান কমে যাওয়া। এটা ডলারের মূল্য বৃদ্ধির প্রভাব। তবে বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় পণ্যের দাম কিন্তু সেভাবে বাড়েনি।’

তিনি আরও বলেন, ‘বিশ্ববাজারে ভোজ্য তেলের দাম কমেছে। সেই বিবেচনায় আমাদের দেশেও তেলের দাম কমানো হয়েছে। এখন বাজারে ব্যবসায়ীরা না কমালে আমরা বিষয়টি দেখবো। কিছু অসাধু ব্যবসায়ী সুযোগ নিচ্ছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরকে বলা হয়েছে।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেভাবে থাকার কথা ছিল তার থেকে চেয়ে বেশি বেড়েছে। এটা বৈশ্বিক সমস্যা। দাম বৃদ্ধির ফলে মানুষের একটু কষ্ট হচ্ছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে এই অবস্থা হয়েছে। সেজন্য আমাদের ধৈর্য করতে হবে। আশা করি এই সমস্যা কেটে যাবে।’

রংপুর সার্কিট হাউজে পৌঁছালে বাণিজ্যমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দলের নেতাকর্মীরা। এ সময় জেলা প্রশাসক আসিব আহসান ও পুলিশ সুপার ফেরদৌস চৌধুরী উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page