March 13, 2026, 3:49 am
শিরোনামঃ
সংসদকে যুক্তি-তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই : প্রধানমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করলেন ড. খন্দকার মোশাররফ হোসেন শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার প্রাণবন্ত সংসদের প্রত্যাশা বিরোধীদলীয় নেতার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস ঝিনাইদহের শৈলকুপায় মসজিদ কমিটি গঠনের জেরে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত পাবনায় অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চাচাতো ভাইকে হত্যার অভিযোগ আঞ্চলিক যুদ্ধ শিগগিরই নতুন পর্যায়ে প্রবেশ করবে : ইরান বিশ্ববাজারে তেলের দাম প্রতি ব্যারেল ১০০ ডলার ছাড়ালো
এইমাত্রপাওয়াঃ

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু ; হাসপাতালে ভর্তি ২ হাজার ৯৫৯

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৭ জন এবং ঢাকার বাইরের ৫ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬৪ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৯৫৯ জন। যা চলতি বছর একদিনে আক্রান্তের সংখ্যার দিক থেকে সর্বোচ্চ। এর আগে গতকাল বুধবার একদিনে ২ হাজার ৮৪৪ জন আক্রান্ত হয়েছিলেন। দৈনিক আক্রান্তের দিক দিয়ে গতকাল পর্যন্ত সেটিই ছিল সর্বোচ্চ। এর আগে গত রোববার একদিনে রেকর্ড ২ হাজার ৭৬৪ জন আক্রান্ত হয়েছিলেন। সে হিসাবে পাঁচদিনের ব্যবধানে তিনবার চলতি বছরের দৈনিক আক্রান্তের রেকর্ড ভাঙলো।

বৃহস্পতিবার (১০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলাম সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বুধবার (৯ জুলাই) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৯৫৯ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ১ হাজার ৯৭ জন ও ঢাকার বাইরের ১ হাজার ৮৬২ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৭৮ হাজার ২৮ জন। তাদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ৩৯ হাজার ৯১১ জন আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৩৮ হাজার ১১৭ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৬৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ২৮৩ জন এবং ঢাকার বাইরের ৮১ জন। মোট মৃত্যুর শতকরা হার শূন্য দশমিক ৫ শতাংশ।

বছরের একই সময়ে আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬৭ হাজার ৮৭৪ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৫ হাজার ১৬৮ জন এবং ঢাকার বাইরের ৩২ হাজার ৭০৬ জন।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page