September 29, 2026, 10:29 am
শিরোনামঃ
দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৩০ জন আহত বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া : জেলেনস্কির ইরানকে ছাড়ের প্রস্তাবের খবর অস্বীকার করলেন ট্রাম্প মধ্যপ্রাচ্যের কোনো অবকাঠামোই ইরানি হামলা থেকে নিরাপদ না : গালিবাফ যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
এইমাত্রপাওয়াঃ

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জন হাসপাতালে ভর্তি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দেশে ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু শনাক্ত হয়ে ৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে প্রত্যেকেই ঢাকার। এ সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। এদিকে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১২ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৯৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৭৭ জন ও অন্যান্য বিভাগে ২০ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ১১৯৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৬৮৩ জন এবং ঢাকার বাইরে ৫১৩ জন।

অন্যদিকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০৮৭ জন। এর মধ্যে ঢাকায় ৫৯৭ ও ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ৪৯০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page