September 29, 2026, 3:55 pm
শিরোনামঃ
একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৩০ জন আহত বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া : জেলেনস্কির ইরানকে ছাড়ের প্রস্তাবের খবর অস্বীকার করলেন ট্রাম্প মধ্যপ্রাচ্যের কোনো অবকাঠামোই ইরানি হামলা থেকে নিরাপদ না : গালিবাফ যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা
এইমাত্রপাওয়াঃ

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ; হাসপাতালে নতুন ভর্তি ৯৭১

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৫৯৮ জনে। এসময় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৭১ জন ডেঙ্গুরোগী। অন্যদিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে তিন হাজার ৫৯৫ জন চিকিৎসাধীন।

রোববার (২৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলাম সই করা ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শনিবার (২৫ নভেম্বর) সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৯৭১ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ২১৭ জন এবং ঢাকার বাইরের ৭৫৪ জন।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে ঢাকার বাসিন্দা একজন, বাকি দুজন ঢাকার বাইরের।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ নভেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন তিন লাখ আট হাজার ১৬৭ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা এক লাখ সাত হাজার ৭৯ জন, আর ঢাকার বাইরের দুই লাখ এক হাজার ৮৮ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক হাজার ২৯৭ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ২৪৫ জন এবং ঢাকার বাইরের এক হাজার ৫২ জন।

গত ১ জানুয়ারি থেকে ২৬ নভেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন তিন লাখ দুই হাজার ৯৭৪ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা এক লাখ পাঁচ হাজার ১৪৬ জন এবং ঢাকার বাইরের এক লাখ ৯৭ হাজার ৮৩৮ জন।

২০২২ সালে ডেঙ্গুতে ২৮১ জন মারা যান। ওই বছরের শেষ মাস ডিসেম্বরে ২৭ জনের মৃত্যু হয়। একই সঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।

আজকের বাংলা তারিখ



Our Like Page