August 28, 2026, 8:29 am
শিরোনামঃ
মাগুরায় বিনামূল্যে ছানি অপারেশনে দৃষ্টিশক্তি ফেরানোর উদ্যোগ যশোরে মাকে হত্যার অভিযোগে যশোরে শিক্ষক ছেলে আটক যশোরে আল আমিন হত্যা মামলায় এবার রসুল আটক রাষ্ট্রের কল্যাণে দলনিরপেক্ষভাবেই কাজ করব : রাষ্ট্রপতি ফখরুল ইসলাম সংসদে সরকারদলীয় এমপিদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক দুর্নীতির মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস ও আমির খসরু নেপালের বন্যায় হতাহতদের স্মরণে সংসদে শোক প্রস্তাব ; সহায়তার বার্তা জানাল বাংলাদেশ জয়পুরহাটে নিখোঁজের ৫ দিন পর আখখেতে মিলল ইজিবাইক চালকের কঙ্কাল দিনাজপুরে সাবেক শ্রমিক লীগ নেতার মুক্তির দাবিতে থানা ঘেরাও-সংঘর্ষ ভয়াবহ বন্যায় নেপাল ও চীনের ১৫০০ জন মানুষ নিখোঁজ
এইমাত্রপাওয়াঃ

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪৮৮ জন  হাসপাতালে ভর্তি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। একই সময়ে দেশে ৪৮৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৫৮ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৬৬ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৮৪ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৮৯ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৪৫ জন এবং ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৪৬ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ৫৭৮ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এ পর্যন্ত মোট ৭২ হাজার ৯৬৬ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

চলতি বছর এ পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৭৬ হাজার ৫১৪ জন। এর মধ্যে ৬৫ দশমিক ২ শতাংশ পুরুষ ও ৩৪ দশনিক ৮ শতাংশ নারী।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩০৭ জনের মৃত্যু হয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page