September 29, 2026, 6:45 pm
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

দেশে ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু ; হাসপাতালে ভর্তি ৮৯৬

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ১৫৬ জন মারা গেলেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৮৯৬ জন।

শুক্রবার (২১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৬ হাজার ৭৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে রাজধানী ঢাকার বাইরে রয়েছেন ২ হাজার ৫১৬ জন। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২৮ হাজার ৪৪৩ জন, তাদের মধ্যে জুলাই মাসের প্রথম ২০ দিনে ভর্তি হয়েছেন ১৯ হাজার ৫৬৯ জন।

উল্লেখ্য, গত বছর ৬২ হাজার ৩৮২ জনের ডেঙ্গু ধরা পড়ে। তার মধ্যে ২৮১ জনের মৃত্যু হয়। আক্রান্তদের মধ্যে ২৩ হাজার ১৬২ জন ঢাকার বাইরের ছিলেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page